1 ULB পরে সোরের রাজা হীরম দায়ূদের কাছে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, তাদের সঙ্গে পাঠালেন দায়ূদের জন্য রাজবাড়ী তৈরী করবার উদ্দেশ্যে এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি। BSB BSB: Now Hiram king of Tyre sent envoys to David, along with cedar logs, stonemasons, and carpenters, to build a palace for him.
2 ULB তখন দায়ূদ বুঝতে পারলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের জন্য তাঁর রাজ্যের অনেক উন্নতি করেছেন। BSB BSB: And David realized that the LORD had established him as king over Israel and had highly exalted his kingdom for the sake of His people Israel.
3 ULB দায়ূদ যিরূশালেমে আরও স্ত্রী গ্রহণ করলেন এবং তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হল। BSB BSB: And David took more wives in Jerusalem and became the father of more sons and daughters.
4 ULB যিরূশালেমে তাঁর যে সব সন্তানের জন্ম হয়েছিল তাদের নাম হল শম্মূয়, শোবব, নাথন, শলোমন, BSB BSB: These are the names of the children born to him in Jerusalem: Shammua, Shobab, Nathan, Solomon,
5 ULB যিভর, ইলীশূয়, ইল্পেলট, BSB BSB: Ibhar, Elishua, Elpelet,
6 ULB নোগহ, নেফগ, যাফিয়, BSB BSB: Nogah, Nepheg, Japhia,
7 ULB ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট। BSB BSB: Elishama, Beeliada, and Eliphelet.
8 ULB পলেষ্টীয়েরা যখন শুনতে পেল যে, গোটা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁর খোঁজে বেরিয়ে এল; তা শুনে দায়ূদ তাদের বিরুদ্ধে বের হলেন। BSB BSB: When the Philistines heard that David had been anointed king over all Israel, they all went in search of him; but David learned of this and went out to face them.
9 ULB পলেষ্টীয়েরা এসে রফায়ীম উপত্যকায় ছড়িয়ে পড়ল। BSB BSB: Now the Philistines had come and raided the Valley of Rephaim.
10 ULB তখন দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?” উত্তরে সদাপ্রভু বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।” BSB BSB: So David inquired of God, “Should I go up against the Philistines? Will You deliver them into my hand?” “Go,” replied the LORD, “for I will deliver them into your hand.”
11 ULB তখন দায়ূদ ও তাঁর লোকেরা বাল্ পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দায়ূদ বললেন, “ঈশ্বর জলের বাঁধ ভাঙ্গার মত করে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেঙ্গে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম হল বাল্ পরাসীম ভাঙ্গা জায়গা রাখা হল। BSB BSB: So David and his men went up to Baal-perazim, where he defeated the Philistines and said, “Like a bursting flood, God has burst out against my enemies by my hand.” So they called that place Baal-perazim.
12 ULB পলেষ্টীয়েরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দায়ূদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল। BSB BSB: There the Philistines abandoned their gods, and David ordered that they be burned in the fire.
13 ULB পলেষ্টীয়েরা আবার এসে সেই উপত্যকায় ছড়িয়ে পড়ল। BSB BSB: Once again the Philistines raided the valley.
14 ULB তখন দায়ূদ আবার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলেন, আর উত্তরে ঈশ্বর তাঁকে বললেন, “তোমরা সোজাসুজি তাদের দিকে যেয়ো না, বরং তাদের পিছন দিক থেকে বাঁকা গাছগুলোর সামনে তাদের আক্রমণ কর। BSB BSB: So David again inquired of God, who answered him, “Do not march up after them, but circle around them and attack them in front of the balsam trees.
15 ULB বাঁকা গাছগুলোর মাথায় যখন তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই তুমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে, এর মানে হল, পলেষ্টীয় সৈন্যদের আঘাত করবার জন্য ঈশ্বর তোমার আগে আগে গেছেন।” BSB BSB: As soon as you hear the sound of marching in the tops of the balsam trees, move out to battle, because this will mean that God has gone out before you to strike the camp of the Philistines.”
16 ULB ঈশ্বরের আদেশ মতই দায়ূদ কাজ করলেন; তারা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত সমস্ত পথে পলেষ্টীয় সৈন্যদেরকে আঘাত করল। BSB BSB: So David did as God had commanded him, and they struck down the army of the Philistines all the way from Gibeon to Gezer.
17 ULB এইভাবে দায়ূদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর সদাপ্রভু সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন। BSB BSB: And David’s fame went out into every land, and the LORD caused all nations to fear him.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.