3 ULB সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের যিরূশালেমে জড়ো করলেন। BSB BSB: And David assembled all Israel in Jerusalem to bring up the ark of the LORD to the place he had prepared for it.
4 ULB তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন, BSB BSB: Then he gathered together the descendants of Aaron and the Levites:
5 ULB কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং তাঁর ভাইয়েরা একশো কুড়ি জন; BSB BSB: From the Kohathites, Uriel the chief and 120 of his relatives;
6 ULB মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং তাঁর ভাইয়েরা দুইশো কুড়িজন; BSB BSB: from the Merarites, Asaiah the chief and 220 of his relatives;
7 ULB গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং তাঁর ভাইয়েরা একশো ত্রিশজন; BSB BSB: from the Gershomites, Joel the chief and 130 of his relatives;
8 ULB ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং তাঁর ভাইয়েরা দুইশো জন; BSB BSB: from the Elizaphanites, Shemaiah the chief and 200 of his relatives;
9 ULB হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং তাঁর ভাইয়েরা আশিজন; BSB BSB: from the Hebronites, Eliel the chief and 80 of his relatives;
10 ULB উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং তাঁর ভাইয়েরা একশো বারোজন। BSB BSB: and from the Uzzielites, Amminadab the chief and 112 of his relatives.
11 ULB তারপর দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন। BSB BSB: David summoned the priests Zadok and Abiathar and the Levites Uriel, Asaiah, Joel, Shemaiah, Eliel, and Amminadab.
12 ULB তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সঙ্গী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন। BSB BSB: And he said to them, “You are the heads of the Levitical families. You and your relatives must consecrate yourselves so that you may bring the ark of the LORD, the God of Israel, to the place I have prepared for it.
14 ULB এতে যাজকেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন। BSB BSB: So the priests and Levites consecrated themselves to bring up the ark of the LORD, the God of Israel.
15 ULB সদাপ্রভুর নির্দেশ মত মোশির আদেশ অনুসারে লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন। BSB BSB: And the Levites carried the ark of God on their shoulders with the poles, as Moses had commanded in accordance with the word of the LORD.
16 ULB দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, “তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।” BSB BSB: David also told the leaders of the Levites to appoint their relatives as singers to lift up their voices with joy, accompanied by musical instruments—harps, lyres, and cymbals.
17 ULB কাজেই লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন। BSB BSB: So the Levites appointed Heman son of Joel; from his brothers, Asaph son of Berechiah; from their brothers the Merarites, Ethan son of Kushaiah;
18 ULB তাঁদের সঙ্গে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর আত্মীয়দের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয় এবং ওবেদ ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দুইজন পাহারাদার। BSB BSB: and with them their brothers next in rank: Zechariah, Jaaziel, Shemiramoth, Jehiel, Unni, Eliab, Benaiah, Maaseiah, Mattithiah, Eliphelehu, Mikneiah, and the gatekeepers Obed-edom and Jeiel.
19 ULB উঁচু সুরে পিতলের করতাল বাজাবার জন্য নিযুক্ত করা হলো গায়ক হেমন, আসফ ও এথনের উপর। BSB BSB: The musicians Heman, Asaph, and Ethan were to sound the bronze cymbals.
20 ULB বীণা বাজাবার ভার পড়ল সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর। BSB BSB: Zechariah, Aziel, Shemiramoth, Jehiel, Unni, Eliab, Maaseiah, and Benaiah were to play the harps according to Alamoth.
21 ULB নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর। BSB BSB: And Mattithiah, Eliphelehu, Mikneiah, Obed-edom, Jeiel, and Azaziah were to lead the music with lyres according to Sheminith.
22 ULB গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর গান শেখানোর জন্য দায়িত্ব পড়েছিল। BSB BSB: Chenaniah the head Levite was the director of the music because he was highly skilled.
23 ULB সিন্দুকটি পাহারাদার ছিলেন বেরিখিয়, ইল্কানা। BSB BSB: Berechiah and Elkanah were to be guardians of the ark.
24 ULB ঈশ্বরের সিন্দুকের সামনে তূরী বাজাবার ভার পড়ল যাজক শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরের উপর এবং ওবেদ ইদোম ও যিহিয় সিন্দুকের পাহারাদার ছিলেন। BSB BSB: Shebaniah, Joshaphat, Nethanel, Amasai, Zechariah, Benaiah, and Eliezer—the priests—were to blow the trumpets before the ark of God. Obed-edom and Jehiah were also to be guardians of the ark.
25 ULB এর পরে দায়ূদ, ইস্রায়েলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ ইদোমের বাড়ী থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা সিন্দুকটি আনবার জন্য গেলেন। BSB BSB: So David, the elders of Israel, and the commanders of thousands went with rejoicing to bring the ark of the covenant of the LORD from the house of Obed-edom.
26 ULB যে লেবীয়েরা সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করা হল। BSB BSB: And because God helped the Levites who were carrying the ark of the covenant of the LORD, they sacrificed seven bulls and seven rams.
27 ULB সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন। BSB BSB: Now David was dressed in a robe of fine linen, as were all the Levites who were carrying the ark, as well as the singers and Chenaniah, the director of music for the singers. David also wore a linen ephod.
28 ULB এইভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিঙ্গা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল। BSB BSB: So all Israel brought up the ark of the covenant of the LORD with shouting, with the sounding of rams’ horns and trumpets, and with cymbals and the music of harps and lyres.
29 ULB সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুকটি দায়ূদ শহরে ঢুকবার সময় শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন। BSB BSB: As the ark of the covenant of the LORD was entering the City of David, Saul’s daughter Michal looked down from a window and saw King David dancing and celebrating, and she despised him in her heart.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.