1 ULB পরে ইস্রায়েল যুদ্ধের জন্য পলেষ্টীয়দের বিরুদ্ধে বের হয়ে এবন্-এষরে শিবির স্থাপন করল এবং পলেষ্টীয়েরা অফেকে শিবির স্থাপন করল। BSB BSB: Thus the word of Samuel came to all Israel. Now the Israelites went out to meet the Philistines in battle and camped at Ebenezer, while the Philistines camped at Aphek.
2 ULB আর পলেষ্টীয়েরা ইস্রায়েলের বিরুদ্ধে সৈন্য সাজাল; যখন যুদ্ধ বেধে গেল, তখন ইস্রায়েল পলেষ্টীয়দের সামনে আহত হল; তারা ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মধ্যে প্রায় চার হাজার লোককে মেরে ফেলল। BSB BSB: The Philistines arrayed themselves against Israel, and as the battle spread, Israel was defeated by the Philistines, who struck down about four thousand men on the battlefield.
3 ULB পরে লোকেরা শিবিরে প্রবেশ করলে ইস্রায়েলের প্রাচীনেরা বললেন, “সদাপ্রভু আজ পলেষ্টীয়দের সামনে কেন আমাদেরকে আঘাত করলেন? এস, আমরা শীলো থেকে আমাদের কাছে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসি, যেন তা আমাদের মধ্য এসে শত্রুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে।” BSB BSB: When the troops returned to the camp, the elders of Israel asked, “Why has the LORD brought defeat on us before the Philistines today? Let us bring the ark of the covenant of the LORD from Shiloh, so that it may go with us to save us from the hand of our enemies.”
4 ULB সেইজন্য লোকেরা শীলোতে দূত পাঠিয়ে বাহিনীগণের সদাপ্রভু, যিনি দুই করূবের মাঝখানে থাকেন, তাঁর নিয়ম সিন্দুক সেখান থেকে নিয়ে এল। তখন এলির দুই ছেলে, হফ্নি ও পীনহস, সেই জায়গায় ঈশ্বরের নিয়ম সিন্দুকের সঙ্গে ছিল। BSB BSB: So the people sent men to Shiloh, and they brought back the ark of the covenant of the LORD of Hosts, who sits enthroned between the cherubim. And the two sons of Eli, Hophni and Phinehas, were there with the ark of the covenant of God.
5 ULB পরে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি শিবিরে উপস্থিত হলে সমস্ত ইস্রায়েল এমন জোরে চিৎকার করে উঠল যে, পৃথিবী কাঁপতে লাগল। BSB BSB: When the ark of the covenant of the LORD entered the camp, all the Israelites raised such a great shout that the ground shook.
6 ULB তখন পলেষ্টীয়েরা ঐ চিৎকার শুনে জিজ্ঞাসা করল, “ইব্রীয়দের শিবিরে এত আওয়াজ হচ্ছে কেন?” পরে তারা বুঝলো, সদাপ্রভুর নিয়ম সিন্দুক শিবিরে এসেছে। BSB BSB: On hearing the noise of the shout, the Philistines asked, “What is this loud shouting in the camp of the Hebrews?” And when they realized that the ark of the LORD had entered the camp,
7 ULB তখন পলেষ্টীয়েরা ভয় পেয়ে বলল, “শিবিরে ঈশ্বর এসেছেন।” আরও বলল, “হায়, হায়! এর আগে তো কখনও এমন হয় নি। BSB BSB: the Philistines were afraid. “The gods have entered their camp!” they said. “Woe to us, for nothing like this has happened before.
8 ULB হায়, হায়, এই শক্তিশালী দেবতাদের হাত থেকে আমাদের কে রক্ষা করবে? এরা সেই দেবতা, যাঁরা মরু এলাকায় নানা রকমের আঘাতে মিসরীয়দের হত্যা করেছিলেন। BSB BSB: Woe to us! Who will deliver us from the hand of these mighty gods? These are the gods who struck the Egyptians with all kinds of plagues in the wilderness.
9 ULB হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হল, তেমনি তোমরা যেন তাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর।” BSB BSB: Take courage and be men, O Philistines! Otherwise, you will serve the Hebrews just as they served you. Now be men and fight!”
10 ULB তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করলেন এবং ইস্রায়েল আহত হয়ে প্রত্যেকজন নিজের নিজের তাঁবুতে পালিয়ে গেল। আর অনেককে হত্যা করা হল, কারণ ইস্রায়েলের মধ্য ত্রিশ হাজার পদাতিক সৈন্য মারা পড়ল। BSB BSB: So the Philistines fought, and Israel was defeated, and each man fled to his tent. The slaughter was very great—thirty thousand foot soldiers of Israel fell.
11 ULB আর ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেল এবং এলির দুই ছেলে, হফ্নি ও পীনহস, মারা পড়ল। BSB BSB: The ark of God was captured, and Eli’s two sons, Hophni and Phinehas, died.
12 ULB তখন বিন্যামীনের একজন লোক সৈন্যদলের মধ্য থেকে দৌড়ে গিয়ে সেইদিন শীলোতে উপস্থিত হল; তার পোশাক ছেঁড়া এবং মাথায় মাটি ছিল। BSB BSB: That same day a Benjamite ran from the battle line all the way to Shiloh, with his clothes torn and dirt on his head.
13 ULB যখন সে আসছিল, দেখ, পথের পাশে এলি তাঁর আসনে বসে অপেক্ষা করছিলেন; কারণ তাঁর হৃদয় ঈশ্বরের সিন্দুকের জন্য থরথর করে কাঁপছিল। পরে সেই লোকটি শহরে উপস্থিত হয়ে ঐ সংবাদ দিলে শহরের সব লোক কাঁদতে লাগলো। BSB BSB: When he arrived, there was Eli, sitting on his chair beside the road and watching, because his heart trembled for the ark of God. When the man entered the city to give a report, the whole city cried out.
14 ULB আর এলি সেই কান্নার আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, “এই কোলাহলের কারণ কি?” তখন সেই লোকটি তাড়াতাড়ি গিয়ে এলিকে খবর দিল। BSB BSB: Eli heard the outcry and asked, “Why this commotion?” So the man hurried over and reported to Eli.
15 ULB ঐ সময়ে এলির আটানব্বই বছর বয়স ছিল এবং দৃষ্টিশক্তি কম হওয়াতে দেখতে পেতেন না। BSB BSB: Now Eli was ninety-eight years old, and his gaze was fixed because he could not see.
16 ULB সেই ব্যক্তি এলিকে বলল, “আমি সৈন্যদল থেকে এসেছি, আজই সৈন্যদল থেকে পালিয়ে এসেছি।” এলি জিজ্ঞাসা করলেন, “বাছা, খবর কি?” BSB BSB: “I have just come from the battle,” the man said to Eli. “I fled from there today.” “What happened, my son?” Eli asked.
17 ULB যে সংবাদ এনেছিল, সে উত্তর দিল, “ইস্রায়েল পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেছে, আর অনেক লোক মারা পড়েছে, আপনার দুই ছেলে হফ্নি ও পীনহসও মারা গেছে এবং ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেছে।” BSB BSB: The messenger answered, “Israel has fled before the Philistines, and there has been a great slaughter among the people. Your two sons, Hophni and Phinehas, are both dead, and the ark of God has been captured.”
18 ULB তখন সে ঈশ্বরের সিন্দুকের নাম করার সঙ্গে সঙ্গেই এলি ফটকের পাশে তাঁর আসন থেকে পিছন দিকে পড়ে গেলেন এবং তাঁর ঘাড় ভেঙে গেল, তিনি মারা গেলেন, কারণ তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন এবং তাঁর শরীর ভারী ছিল। তিনি চল্লিশ বছর ইস্রায়েলীয়দের বিচার করেছিলেন। BSB BSB: As soon as the ark of God was mentioned, Eli fell backward from his chair by the city gate, and being old and heavy, he broke his neck and died. And Eli had judged Israel forty years.
19 ULB তখন তাঁর ছেলের বৌ, পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল, প্রসবের সময়ও ঘনিয়ে এসেছিল; ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামী মারা গেছেন, এই খবর শুনে সে নত হয়ে প্রসব করল; কারণ প্রসব-বেদনা হঠাৎ উপস্থিত হল। BSB BSB: Now Eli’s daughter-in-law, the wife of Phinehas, was pregnant and about to give birth. When she heard the news of the capture of God’s ark and the deaths of her father-in-law and her husband, she collapsed and gave birth, for her labor pains overtook her.
20 ULB তখন তার মৃত্যুর সময়ে যে স্ত্রীলোকেরা কাছে দাঁড়িয়েছিল, তারা বলল, “ভয় নেই, তোমার ছেলে হয়েছে।” কিন্তু সে কোন উত্তরই দিল না, কোন কথায় মনোযোগও দিল না। BSB BSB: As she was dying, the women attending to her said, “Do not be afraid, for you have given birth to a son!” But she did not respond or pay any heed.
21 ULB পরে সে ছেলেটির নাম ঈখাবোদ হীনপ্রতাপ রেখে বলল, “ইস্রায়েলের থেকে গৌরব চলে গেল,” কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামীর মৃত্যু হয়েছিল। BSB BSB: And she named the boy Ichabod, saying, “The glory has departed from Israel,” because the ark of God had been captured and her father-in-law and her husband had been killed.
22 ULB সে বলল, “ইস্রায়েল থেকে গৌরব চলে গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে।” BSB BSB: “The glory has departed from Israel,” she said, “for the ark of God has been captured.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.