1 ULB তখন সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, আমি ফরৌণের কাছে তোমাকে ঈশ্বরের মত করে নিযুক্ত করলাম, আর তোমার ভাই হারোণ তোমার ভাববাদী হবে। BSB BSB: The LORD answered Moses, “See, I have made you like God to Pharaoh, and your brother Aaron will be your prophet.
2 ULB আমি তোমাকে যা যা আদেশ করি, সে সবই তুমি বলবে এবং তোমার ভাই হারোণ ফরৌণকে তা বলবে, যেন সে ইস্রায়েল সন্তানদেরকে তার দেশ থেকে ছেড়ে দেয়। BSB BSB: You are to speak all that I command you, and your brother Aaron is to tell Pharaoh to let the Israelites go out of his land.
3 ULB কিন্তু আমি ফরৌণের হৃদয় কঠিন করব এবং মিশর দেশে আমি অসংখ্য চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাব। BSB BSB: But I will harden Pharaoh’s heart, and though I will multiply My signs and wonders in the land of Egypt,
4 ULB তবুও ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করবে না; আর আমি মিশরের উপর হাত তুলে ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিয়ে মিশর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েল সন্তানদেরকে, বের করব। BSB BSB: Pharaoh will not listen to you. Then I will lay My hand on Egypt, and by mighty acts of judgment I will bring the divisions of My people the Israelites out of the land of Egypt.
5 ULB আমি মিশরের উপরে আমার হাত তুলে মিশরীয়দের মধ্যে থেকে ইস্রায়েল সন্তানদেরকে বের করে আনলে, তারা জানবে, আমিই সদাপ্রভু।” BSB BSB: And the Egyptians will know that I am the LORD, when I stretch out My hand against Egypt and bring the Israelites out from among them.”
6 ULB পরে মোশি ও হারোণ সেইরকম করলেন; সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন। BSB BSB: So Moses and Aaron did just as the LORD had commanded them.
7 ULB ফরৌণের সঙ্গে আলাপ করবার সময়ে মোশির আশী ও হারোণের তিরাশী বছর বয়স হয়েছিল। BSB BSB: Moses was eighty years old and Aaron was eighty-three when they spoke to Pharaoh.
8 ULB পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ফরৌণ যখন তোমাদেরকে বলে, BSB BSB: The LORD said to Moses and Aaron,
9 ULB ‘তোমরা তোমাদের পক্ষে কোনো অদ্ভুত লক্ষণ দেখাও’, তখন তুমি হারোণকে বোলো, ‘তোমার লাঠি নিয়ে ফরৌণের সামনে ছুঁড়ে ফেল; তাতে তা সাপ হয়ে যাবে’।” BSB BSB: “When Pharaoh tells you, ‘Perform a miracle,’ you are to say to Aaron, ‘Take your staff and throw it down before Pharaoh,’ and it will become a serpent.”
10 ULB তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন; হারোণ ফরৌণের ও তাঁর দাসেদের সামনে তাঁর লাঠি ছুঁড়ে ফেললেন, তাতে তা সাপ হয়ে গেল। BSB BSB: So Moses and Aaron went to Pharaoh and did just as the LORD had commanded. Aaron threw his staff down before Pharaoh and his officials, and it became a serpent.
11 ULB তখন ফরৌণও জ্ঞানীদের ও জাদুকরদের ডাকলেন; তাতে তারা অর্থাৎ মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেইরকম করল। BSB BSB: But Pharaoh called the wise men and sorcerers and magicians of Egypt, and they also did the same things by their magic arts.
12 ULB তার ফলে তারা প্রত্যেকে নিজেদের লাঠি ছুঁড়ে ফেললে সেগুলি সব সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি তাদের সকল লাঠিকে গিলে ফেলল। BSB BSB: Each one threw down his staff, and it became a serpent. But Aaron’s staff swallowed up the other staffs.
13 ULB আর ফরৌণের হৃদয় কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন। BSB BSB: Still, Pharaoh’s heart was hardened, and he would not listen to them, just as the LORD had said.
14 ULB আর সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের হৃদয় কঠিন হয়েছে; সে লোকদেরকে ছেড়ে দিতে অস্বীকার করেছে। BSB BSB: Then the LORD said to Moses, “Pharaoh’s heart is unyielding; he refuses to let the people go.
15 ULB তুমি সকালে ফরৌণের কাছে যাও; দেখ, সে জলের দিকে যাবে; তুমি তার সঙ্গে দেখা করতে নদীর তীরে দাঁড়াবে এবং যে লাঠি সাপ হয়ে গিয়েছিল, সেটিও হাতে নিও। BSB BSB: Go to Pharaoh in the morning as you see him walking out to the water. Wait on the bank of the Nile to meet him, and take in your hand the staff that was changed into a snake.
16 ULB আর তাকে বোলো, ‘সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাকে দিয়ে, তোমাকে বলে পাঠিয়েছেন, তুমি আমার প্রজাদেরকে মরুভূমিতে আমার সেবা করার জন্য ছেড়ে দাও; কিন্তু দেখ, তুমি এ পর্যন্ত শোনোনি। BSB BSB: Then say to him, ‘The LORD, the God of the Hebrews, has sent me to tell you: Let My people go, so that they may worship Me in the wilderness. But until now you have not listened.
17 ULB সদাপ্রভু এই কথা বলেন, আমি যে সদাপ্রভু, তা তুমি এর মাধ্যমে জানতে পারবে; দেখ, আমি আমার হাতে থাকা লাঠি দিয়ে নদীর জলে আঘাত করব, তাতে তা রক্ত হয়ে যাবে; BSB BSB: This is what the LORD says: By this you will know that I am the LORD. Behold, with the staff in my hand I will strike the water of the Nile, and it will turn to blood.
18 ULB আর নদীতে যে সব মাছ আছে, তারা মারা যাবে এবং নদীতে দুর্গন্ধ হবে; আর নদীর জল পান করতে মিশরীয়দের ঘৃণা করবে’।” BSB BSB: The fish in the Nile will die, the river will stink, and the Egyptians will be unable to drink its water.’”
19 ULB পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে এই কথা বল, ‘তুমি তোমার লাঠি নিয়ে মিশরের জলের উপরে, দেশের নদী, খাল, বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হাত তোলো; তাতে সেই সব জল রক্ত হবে এবং মিশর দেশের সব জায়গায় কাঠের ও পাথরের পাত্রেও রক্ত হবে’।” BSB BSB: And the LORD said to Moses, “Tell Aaron, ‘Take your staff and stretch out your hand over the waters of Egypt—over their rivers and canals and ponds and all the reservoirs—that they may become blood.’ There will be blood throughout the land of Egypt, even in the vessels of wood and stone.”
20 ULB তখন মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সেইরকম করলেন, তিনি লাঠি তুলে ফরৌণের ও তাঁর দাসেদের সামনে নদীর জলে আঘাত করলেন; তাতে নদীর সমস্ত জল রক্ত হয়ে গেল। BSB BSB: Moses and Aaron did just as the LORD had commanded; in the presence of Pharaoh and his officials, Aaron raised the staff and struck the water of the Nile, and all the water was turned to blood.
21 ULB আর নদীর সব মাছ মারা গেল ও নদীতে দুর্গন্ধ হল; তাতে মিশরীয়েরা নদীর জল পান করতে পারল না এবং মিশর দেশের সব জায়গায় রক্ত হয়ে গেল। BSB BSB: The fish in the Nile died, and the river smelled so bad that the Egyptians could not drink its water. And there was blood throughout the land of Egypt.
22 ULB আর মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেইরকম করল; তাতে ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন। BSB BSB: But the magicians of Egypt did the same things by their magic arts. So Pharaoh’s heart was hardened, and he would not listen to Moses and Aaron, just as the LORD had said.
23 ULB পরে ফরৌণ তাঁর বাড়ি ফিরে গেলেন, এতেও মনোযোগ করলেন না। BSB BSB: Instead, Pharaoh turned around, went into his palace, and did not take any of this to heart.
24 ULB আর মিশরীয়েরা সবাই নদীর জল পান করতে না পারাতে জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খুড়ল। BSB BSB: So all the Egyptians dug around the Nile for water to drink, because they could not drink the water from the river.
25 ULB সদাপ্রভু নদীটি আঘাত করার পর সাতদিন কেটে গেল। BSB BSB: And seven full days passed after the LORD had struck the Nile.