1 ULB পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও, তাকে বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও। BSB BSB: Then the LORD said to Moses, “Go to Pharaoh and tell him that this is what the LORD says: ‘Let My people go, so that they may worship Me.
2 ULB যদি ছেড়ে দিতে রাজি না হও, তবে দেখ, আমি ব্যাঙের মাধ্যমে তোমার সমস্ত প্রদেশকে যন্ত্রণা দেব। BSB BSB: But if you refuse to let them go, I will plague your whole country with frogs.
3 ULB নদী ব্যাঙে ভর্তি হবে; সেই সব ব্যাঙ উঠে তোমার বাড়িতে, শোবার ঘরে ও বিছানায় এবং তোমার দাসদের বাড়িতে, তোমার প্রজাদের মধ্যে, তোমার উনুনে ও তোমার আটা মাখার পাত্রে ঢুকে পড়বে; BSB BSB: The Nile will teem with frogs, and they will come into your palace and up to your bedroom and onto your bed, into the houses of your officials and your people, and into your ovens and kneading bowls.
4 ULB আর তোমরা, তোমার প্রজারা ও দাসেরা ব্যাঙের মাধ্যমে আক্রান্ত হবে’।” BSB BSB: The frogs will come up on you and your people and all your officials.’”
5 ULB পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বলো, ‘তুমি নদী, খাল ও বিল সব কিছুর উপরে লাঠি তুলে ব্যাঙ আনাও’।” BSB BSB: And the LORD said to Moses, “Tell Aaron, ‘Stretch out your hand with your staff over the rivers and canals and ponds, and cause the frogs to come up onto the land of Egypt.’”
6 ULB তাতে হারোণ মিশরের সব জলের উপরে নিজের হাত তুললে ব্যাঙেরা উঠে সমস্ত মিশর দেশ ব্যাঙে পরিপূর্ণ করল। BSB BSB: So Aaron stretched out his hand over the waters of Egypt, and the frogs came up and covered the land of Egypt.
7 ULB আর জাদুকরেরাও মায়াবলে সেইরকম করে মিশর দেশের উপরে ব্যাঙ আনল। BSB BSB: But the magicians did the same thing by their magic arts, and they also brought frogs up onto the land of Egypt.
8 ULB পরে ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমার থেকে ও আমার প্রজাদের থেকে এই সব ব্যাঙ দূর করে দেন, তাতে আমি লোকদেরকে ছেড়ে দেব, যেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করতে পারে।” BSB BSB: Pharaoh summoned Moses and Aaron and said, “Pray to the LORD to take the frogs away from me and my people. Then I will let your people go, that they may sacrifice to the LORD.”
9 ULB তখন মোশি ফরৌণকে বললেন, “আপনি আমাকে বলুন, আপনার ও আপনার দাসদের জন্য এবং লোকদের জন্য কোন সময় আমরা প্রার্থনা করব, যাতে ব্যাঙগুলি যেন আপনার ও আপনার বাড়ি থেকে উচ্ছেদ হয় এবং শুধুমাত্র নদীতে থাকে,?” BSB BSB: Moses said to Pharaoh, “You may have the honor over me. When shall I pray for you and your officials and your people that the frogs (except for those in the Nile) may be taken away from you and your houses?”
10 ULB তিনি বললেন, “কালকের জন্য।” তখন মোশি বললেন, “আপনার কথা মতই হোক, যেন আপনি জানতে পারেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত কেউ নেই। BSB BSB: “Tomorrow,” Pharaoh answered. “May it be as you say,” Moses replied, “so that you may know that there is no one like the LORD our God.
11 ULB ব্যাঙেরা আপনার কাছ থেকে ও আপনার বাড়ি, দাস ও প্রজাদের থেকে চলে যাবে এবং শুধুমাত্র নদীতেই থাকবে।” BSB BSB: The frogs will depart from you and your houses and your officials and your people; they will remain only in the Nile.”
12 ULB পরে মোশি ও হারোণ ফরৌণের কাছ থেকে বেরিয়ে গেলেন এবং মোশি ফরৌণের বিরুদ্ধে যে সব ব্যাঙ এনেছিলেন, সেই সকলের বিষয়ে সদাপ্রভুর কাছে কাঁদলেন। BSB BSB: After Moses and Aaron had left Pharaoh, Moses cried out to the LORD for help with the frogs that He had brought against Pharaoh.
13 ULB আর সদাপ্রভু মোশির কথা অনুযায়ী করলেন, তাতে বাড়িতে, উঠানে ও ক্ষেতের সব ব্যাঙ মারা গেল। BSB BSB: And the LORD did as Moses requested, and the frogs in the houses, the courtyards, and the fields died.
14 ULB তখন লোকেরা সেই সব জড়ো করে ঢিবি করলে দেশে দুর্গন্ধ হল। BSB BSB: They were piled into countless heaps, and there was a terrible stench in the land.
15 ULB কিন্তু ফরৌণ যখন দেখলেন, মুক্ত হওয়া গেল, তখন তাঁর হৃদয় কঠিন করলেন, তাঁদের বাক্যে মনোযোগ দিলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন। BSB BSB: When Pharaoh saw that there was relief, however, he hardened his heart and would not listen to Moses and Aaron, just as the LORD had said.
16 ULB পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বল, তুমি তোমার লাঠি তুলে মাটির ধূলোতে আঘাত কর, তাতে সারা মিশর দেশে মশা হবে।” BSB BSB: Then the LORD said to Moses, “Tell Aaron, ‘Stretch out your staff and strike the dust of the earth, that it may turn into swarms of gnats throughout the land of Egypt.’”
17 ULB তখন তাঁরা সেইরকম করলেন; হারোণ তাঁর লাঠি সুদ্ধ হাত তুলে মাটির ধূলোতে আঘাত করলেন, তাতে মানুষে ও পশুতে মশা হল, মিশর দেশের সব জায়গায় ভূমির সকল ধূলো মশা হয়ে গেল। BSB BSB: This they did, and when Aaron stretched out his hand with his staff and struck the dust of the earth, gnats came upon man and beast. All the dust of the earth turned into gnats throughout the land of Egypt.
18 ULB তখন জাদুকরেরা তাদের মায়াবলে মশা উৎপন্ন করার জন্য সেইরকম করল ঠিকই, কিন্তু পারল না, আর মানুষে ও পশুতে মশা হল। BSB BSB: The magicians tried to produce gnats using their magic arts, but they could not. And the gnats remained on man and beast.
19 ULB তখন জাদুকরেরা ফরৌণকে বলল, “এ ঈশ্বরের আঙ্গুল।” তবুও ফরৌণের হৃদয় কঠিন হল, তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন। BSB BSB: “This is the finger of God,” the magicians said to Pharaoh. But Pharaoh’s heart was hardened, and he would not listen to them, just as the LORD had said.
20 ULB আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ভোরবেলায় উঠে গিয়ে ফরৌণের সামনে দাঁড়াও; যেমন সে জলের কাছে যায়; তুমি তাকে এই কথা বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও। BSB BSB: Then the LORD said to Moses, “Get up early in the morning, and when Pharaoh goes out to the water, stand before him and tell him that this is what the LORD says: ‘Let My people go, so that they may worship Me.
21 ULB যদি আমার প্রজাদেরকে ছেড়ে না দাও, তবে দেখ, আমি তোমার কাছে, তোমার দাসেদের কাছে, প্রজাদের কাছে ও বাড়িতে মৌমাছির ঝাঁক পাঠাব; মিশরীয়দের বাড়িতে, এমন কি, তাঁদের বসবাসের জায়গাও মৌমাছিতে ভর্তি হবে। BSB BSB: But if you will not let My people go, I will send swarms of flies upon you and your officials and your people and your houses. The houses of the Egyptians and even the ground where they stand will be full of flies.
22 ULB কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের বাসস্থান গোশন প্রদেশ আলাদা করব; সেখানে আক্রমন হবে না; যেন তুমি জানতে পার যে, পৃথিবীর মধ্যে আমিই সদাপ্রভু। BSB BSB: But on that day I will give special treatment to the land of Goshen, where My people live; no swarms of flies will be found there. In this way you will know that I, the LORD, am in the land.
23 ULB আমি আমার প্রজাদের আলাদা করব; কাল এই চিহ্ন হবে।” BSB BSB: I will make a distinction between My people and your people. This sign will take place tomorrow.’”
24 ULB পরে সদাপ্রভু সেইরকম করলেন, ফরৌণের ও তাঁর দাসেদের বাড়ি মৌমাছির বিশাল ঝাঁক উপস্থিত হল; তাতে সমস্ত মিশর দেশে মৌমাছির ঝাঁকে দেশ ছারখার হল। BSB BSB: And the LORD did so. Thick swarms of flies poured into Pharaoh’s palace and into the houses of his officials. Throughout Egypt the land was ruined by swarms of flies.
25 ULB তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ কর।” BSB BSB: Then Pharaoh summoned Moses and Aaron and said, “Go, sacrifice to your God within this land.”
26 ULB মোশি বললেন, “তা করা উপযুক্ত নয়, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মিশরীয়দের ঘৃণাজনক বলিদান করতে হবে; দেখুন, মিশরীয়দের সাক্ষাতে তাঁদের ঘৃণাজনক বলিদান করলে তারা কি আমাদেরকে পাথর দিয়ে হত্যা করবে না? BSB BSB: But Moses replied, “It would not be right to do that, because the sacrifices we offer to the LORD our God would be detestable to the Egyptians. If we offer sacrifices that are detestable before the Egyptians, will they not stone us?
27 ULB আমরা তিন দিনের পথ মরুভূমিতে গিয়ে, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আদেশ দেবেন, সেই অনুসারে তাঁর উদ্দেশ্যে যজ্ঞ করব।” BSB BSB: We must make a three-day journey into the wilderness and sacrifice to the LORD our God as He commands us.”
28 ULB ফরৌণ বললেন, “আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা মরুভূমিতে গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যেও না; তোমরা আমার জন্য প্রার্থনা কর।” BSB BSB: Pharaoh answered, “I will let you go and sacrifice to the LORD your God in the wilderness, but you must not go very far. Now pray for me.”
29 ULB তখন মোশি বললেন, “দেখুন, আমি আপনার কাছ থেকে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করব, তাতে ফরৌণের, তাঁর দাসেদের ও তাঁর প্রজাদের কাছ থেকে কাল মৌমাছির ঝাঁক দূরে যাবে; কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করার জন্য লোকদেরকে ছেড়ে দেবার বিষয়ে ফরৌণ আবার বিশ্বাসঘাতকতা না করুন।” BSB BSB: “As soon as I leave you,” Moses said, “I will pray to the LORD, so that tomorrow the swarms of flies will depart from Pharaoh and his officials and his people. But Pharaoh must not act deceitfully again by refusing to let the people go and sacrifice to the LORD.”
30 ULB পরে মোশি ফরৌণের কাছ থেকে বেরিয়ে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। BSB BSB: Then Moses left Pharaoh and prayed to the LORD,
31 ULB আর সদাপ্রভু মোশির বাক্য অনুসারে করলেন; ফরৌণ, তাঁর দাসেদের ও প্রজাদের থেকে মৌমাছির সমস্ত ঝাঁক দূর করলেন; একটিও বাকি রইল না। BSB BSB: and the LORD did as Moses requested. He removed the swarms of flies from Pharaoh and his officials and his people; not one fly remained.
32 ULB আর এবারও ফরৌণ তাঁর হৃদয় কঠিন করলেন, লোকদেরকে ছেড়ে দিলেন না। BSB BSB: But Pharaoh hardened his heart this time as well, and he would not let the people go.