2 ULB তাতে সারী অব্রামকে বললেন, "দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করেছেন; অনুরোধ করি, তুমি আমার দাসীর কাছে যাও; কি জানি, এর দ্বারা আমি সন্তান লাভ করতে পারব।" তখন অব্রাম সারীর বাক্যে রাজি হলেন। BSB BSB: So Sarai said to Abram, “Look now, the LORD has prevented me from bearing children. Please go to my maidservant; perhaps I can build a family by her.” And Abram listened to the voice of Sarai.
3 ULB এইভাবে কনান দেশে অব্রাম দশ বছর বাস করলে পর অব্রামের স্ত্রী সারী নিজের দাসী মিসরীয় হাগারকে নিয়ে নিজের স্বামী অব্রামের সঙ্গে বিবাহ দিলেন। BSB BSB: So after he had lived in Canaan for ten years, his wife Sarai took her Egyptian maidservant Hagar and gave her to Abram to be his wife.
4 ULB পরে অব্রাম হাগারের কাছে গেলে সে গর্ভবতী হল এবং নিজের গর্ভ হয়েছে দেখে নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করতে লাগল। BSB BSB: And he slept with Hagar, and she conceived. But when Hagar realized that she was pregnant, she began to despise her mistress.
5 ULB তাতে সারী অব্রামকে বললেন, "আমার উপরে করা এই অন্যায় তোমার উপরেই ফলুক; আমিই নিজের দাসীকে তোমার হাতে দিয়েছিলাম, সে নিজেকে গর্ভবতী দেখে আমাকে তুচ্ছজ্ঞান করছে; সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন!" BSB BSB: Then Sarai said to Abram, “May the wrong done to me be upon you! I delivered my servant into your arms, and ever since she saw that she was pregnant, she has treated me with contempt. May the LORD judge between you and me.”
6 ULB তখন অব্রাম সারীকে বললেন, "দেখ, তোমার দাসী তোমারই হাতে; তোমার যা ভাল মনে হয়, তার প্রতি তাই কর।" তাতে সারী হাগারকে দুঃখ দিলেন, আর সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল। BSB BSB: “Here,” said Abram, “your servant is in your hands. Do whatever you want with her.” Then Sarai treated Hagar so harshly that she fled from her.
8 ULB তার কাছে তাকে পেয়ে বললেন, "হে সারীর দাসী হাগার, তুমি কোথা থেকে আসলে? এবং কোথায় যাবে?" তাতে সে বলল, "আমি নিজের কর্ত্রী" BSB BSB: “Hagar, servant of Sarai,” he said, “where have you come from, and where are you going?” “I am running away from my mistress Sarai,” she replied.
9 ULB সারীর কাছ থেকে পালাচ্ছি। তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, "তুমি নিজের কর্ত্রীর কাছে ফিরে যাও এবং নিজেকে সমর্পন করে তার অধীনে থাক।" BSB BSB: So the angel of the LORD told her, “Return to your mistress and submit to her authority.”
10 ULB সদাপ্রভুর দূত তাকে আরও বললেন, "আমি তোমার বংশের এমন বৃদ্ধি করব যে, গণনা করা যাবে না।" BSB BSB: Then the angel added, “I will greatly multiply your offspring so that they will be too numerous to count.”
11 ULB সদাপ্রভুর দূত তাকে আরও বললেন, "দেখ, তোমার গর্ভ হয়েছে, তুমি ছেলে জন্ম দেবে ও তার নাম ইশ্মায়েল ঈশ্বর শুনেন রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুঃখ শুনলেন।" BSB BSB: The angel of the LORD proceeded: “Behold, you have conceived and will bear a son. And you shall name him Ishmael, for the LORD has heard your cry of affliction.
12 ULB আর সে বন্য গাধার মতো মানুষ হবে; তার হাত সবার বিরুদ্ধ ও সবার হাত তার বিরুদ্ধ হবে; সে তার সব ভাইদের সামনে বাস করবে। BSB BSB: He will be a wild donkey of a man, and his hand will be against everyone, and everyone’s hand against him; he will live in hostility toward all his brothers.”
13 ULB পরে হাগার, যিনি তার সঙ্গে কথা বললেন, "সেই সদাপ্রভুর এই নাম রাখল, তুমি দর্শনকারী ঈশ্বর;" কারণ সে বলল, "যিনি আমাকে দেখেন, আমি কি এই জায়গাতেই তাঁর দর্শন করেছি?" BSB BSB: So Hagar gave this name to the LORD who had spoken to her: “You are the God who sees me,” for she said, “Here I have seen the One who sees me!”
14 ULB এই কারণে সেই কূপের নাম বের-লহয়-রয়ী জীবৎ মদদর্শকের কূপ হল; দেখ, তা কাদেশ ও বেরদের মধ্যে রয়েছে। BSB BSB: Therefore the well was called Beer-lahai-roi. It is located between Kadesh and Bered.
15 ULB পরে হাগার অব্রামের জন্য ছেলের জন্ম দিল; আর অব্রাম হাগারের গর্ভে জন্মানো নিজের সেই ছেলের নাম ইশ্মায়েল রাখলেন। BSB BSB: And Hagar bore Abram a son, and Abram gave the name Ishmael to the son she had borne.
16 ULB অব্রামের ছিয়াশি বছর বয়সে হাগার অব্রামের জন্য ইশ্মায়েলকে জন্ম দিল। BSB BSB: Abram was eighty-six years old when Hagar bore Ishmael to him.