1 ULB অব্রামের নিরানব্বই বছর বয়সে সদাপ্রভু তাঁকে দর্শন দিলেন ও বললেন, "আমিই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সামনে যাতায়াত করে সিদ্ধ হও। BSB BSB: When Abram was ninety-nine years old, the LORD appeared to him and said, “I am God Almighty. Walk before Me and be blameless.
2 ULB আর আমি তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করব ও তোমার প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করব।" BSB BSB: I will establish My covenant between Me and you, and I will multiply you exceedingly.”
3 ULB তখন অব্রাম উপুড় হয়ে পড়লেন এবং ঈশ্বর তাঁর সঙ্গে আলাপ করে বললেন, BSB BSB: Then Abram fell facedown, and God said to him,
4 ULB "দেখ, আমিই তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করছি, তুমি বহুজাতির আদিপিতা হবে। BSB BSB: “As for Me, this is My covenant with you: You will be the father of many nations.
5 ULB তোমার নাম অব্রাম মহাপিতা আর থাকবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম বহুলোকের পিতা হবে; কারণ আমি তোমাকে বহুজাতির আদিপিতা করলাম। BSB BSB: No longer will you be called Abram, but your name will be Abraham, for I have made you a father of many nations.
6 ULB আমি তোমাকে অত্যাধিক পরিমাণে ফলবান করব এবং তোমার থেকে বহুজাতি সৃষ্টি করব; আর রাজারা তোমার থেকে সৃষ্টি হবে। BSB BSB: I will make you exceedingly fruitful; I will make nations of you, and kings will descend from you.
7 ULB আমি তোমার সঙ্গে ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের সঙ্গে যে নিয়ম স্থাপন করব, তা চিরকালের নিয়ম হবে; কারণ আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবী বংশের ঈশ্বর হব। BSB BSB: I will establish My covenant as an everlasting covenant between Me and you and your descendants after you, to be your God and the God of your descendants after you.
8 ULB আর তুমি এই যে কনান দেশে বাস করছ, এর সম্পূর্ণ আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারের জন্য দেব, আর আমি তাদের ঈশ্বর হব।" BSB BSB: And to you and your descendants I will give the land where you are residing—all the land of Canaan—as an eternal possession; and I will be their God.”
9 ULB ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, "তুমিও আমার নিয়ম পালন করবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তা পালন করবে। BSB BSB: God also said to Abraham, “You must keep My covenant—you and your descendants in the generations after you.
11 ULB তোমরা নিজের নিজের লিঙ্গের মুখের চামড়া কাঁটবে; সেটাই তোমাদের সঙ্গে আমার নিয়মের চিহ্ন হবে। BSB BSB: You are to circumcise the flesh of your foreskin, and this will be a sign of the covenant between Me and you.
12 ULB পুরুষানুক্রমে তোমার প্রত্যেক ছেলে সন্তানের আট দিন বয়সে ত্বকছেদ হবে এবং যারা তোমার বংশ নয়, এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের বাড়িতে জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকেদেরও ত্বকছেদ হবে। BSB BSB: Generation after generation, every male must be circumcised when he is eight days old, including those born in your household and those purchased from a foreigner—even those who are not your offspring.
13 ULB তোমার গৃহ জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকের ত্বকছেদ অবশ্য কর্তব্য; আর তোমাদের মাংসে অবস্থিত আমার নিয়ম চিরকালের নিয়ম হবে। BSB BSB: Whether they are born in your household or purchased, they must be circumcised. My covenant in your flesh will be an everlasting covenant.
14 ULB কিন্তু যার লিঙ্গের ত্বকছেদ না হবে, এমন ত্বকছেদ বিহীন পুরুষ নিজের লোকেদের মধ্য থেকে বিতাড়িত হবে; সে আমার নিয়ম ভঙ্গ করেছে। BSB BSB: But if any male is not circumcised, he will be cut off from his people; he has broken My covenant.”
15 ULB আর ঈশ্বর অব্রাহামকে বললেন, "তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলে ডেকো না; তার নাম সারা রাণী হল। BSB BSB: Then God said to Abraham, “As for Sarai your wife, do not call her Sarai, for her name is to be Sarah.
16 ULB আর আমি তাকে আশীর্ববাদ করব এবং তা থেকে এক ছেলেও তোমাকে দেব; আমি তাকে আশীর্ববাদ করব, তাকে সে জাতির আদি-মা করা হবে, তা থেকে লোকদের রাজারা সৃষ্টি হবে।" BSB BSB: And I will bless her and will surely give you a son by her. I will bless her, and she will be the mother of nations; kings of peoples will descend from her.”
17 ULB তখন অব্রাহাম উপুড় হয়ে পড়ে হাসলেন, মনে মনে বললেন, "একশো বছর বয়স্ক পুরুষের কি সন্তান হবে? আর নব্বই বছর বয়স্কা সারা কি প্রসব করবে?" BSB BSB: Abraham fell facedown. Then he laughed and said to himself, “Can a child be born to a man who is a hundred years old? Can Sarah give birth at the age of ninety?”
19 ULB তখন ঈশ্বর বললেন, "তোমার স্ত্রী সারা অবশ্য তোমার জন্য ছেলে প্রসব করবে এবং তুমি তার নাম ইসহাক হাস্য রাখবে, আর আমি তার সঙ্গে আমার নিয়ম স্থাপন করব, তা তার আগামী বংশধরদের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে। BSB BSB: But God replied, “Your wife Sarah will indeed bear you a son, and you are to name him Isaac. I will establish My covenant with him as an everlasting covenant for his descendants after him.
21 ULB কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইসহাকের সঙ্গে আমি আমার নিয়ম স্থাপন করব।" BSB BSB: But I will establish My covenant with Isaac, whom Sarah will bear to you at this time next year.”
22 ULB পরে কথোপকথন শেষ করে ঈশ্বর অব্রাহামের কাছ থেকে উপরে চলে গেলেন। BSB BSB: When He had finished speaking with Abraham, God went up from him.
23 ULB পরে অব্রাহাম আপন ছেলে। ইশ্মায়েলকে ও নিজের গৃহে জন্মানো ও মূল্য দিয়ে কেনা সমস্ত লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে নিয়ে ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনে তাদের লিঙ্গের মুখের চামড়া কাটলেন। BSB BSB: On that very day Abraham took his son Ishmael and all those born in his household or purchased with his money—every male among the members of Abraham’s household—and he circumcised them, just as God had told him.
24 ULB অব্রাহামের লিঙ্গের মুখের চামড়া কাটার সময়ে তাঁর বয়স নিরানব্বই বছর। BSB BSB: So Abraham was ninety-nine years old when he was circumcised,
25 ULB আর তাঁর ছেলে ইস্মায়েলের লিঙ্গের মুখের চামড়া কাটার সময়ে তাঁর বয়স তের বছর। BSB BSB: and his son Ishmael was thirteen;
26 ULB সেই দিনেই অব্রাহাম ও তাঁর ছেলে ইস্মায়েল, উভয়ের ত্বকছেদ হল। BSB BSB: Abraham and his son Ishmael were circumcised on the same day.
27 ULB আর তাঁর গৃহে জন্মানো এবং পরজাতীয়দের কাছে মূল্য দিয়ে কেনা তাঁর গৃহের সব পুরুষেরও ত্বকছেদ সেই সময়ে হল। BSB BSB: And all the men of Abraham’s household—both servants born in his household and those purchased from foreigners—were circumcised with him.