1 ULB পরে সদাপ্রভু মম্রির এলোন বনের কাছে তাঁকে দর্শন দিলেন। তিনি দিনের গরমের সময়ে তাঁবুর দুয়ারের মুখে বসেছিলেন; চোখ তুলে দেখলেন। BSB BSB: Then the LORD appeared to Abraham by the Oaks of Mamre in the heat of the day, while he was sitting at the entrance of his tent.
2 ULB আর দেখ, তিনটে পুরুষ সামনে দাঁড়িয়ে ছিল। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁবুর দুয়ারের মুখে থেকে তাঁদের কাছে দৌড়ে গিয়ে মাটিতে প্রণাম করলেন। BSB BSB: And Abraham looked up and saw three men standing nearby. When he saw them, he ran from the entrance of his tent to meet them and bowed low to the ground.
3 ULB তিনি বললেন, "হে প্রভু, অনুরোধ করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তবে আপনার এই দাসের কাছ থেকে যাবেন না। BSB BSB: “My lord,” said Abraham, “if I have found favor in your sight, please do not pass your servant by.
4 ULB অনুরোধ করি, অল্প জল এনে দিই, আপনারা পা ধুয়ে এই গাছের তলায় বিশ্রাম করুন। BSB BSB: Let a little water be brought, that you may wash your feet and rest yourselves under the tree.
5 ULB কিছু খাবার এনে দিই, তা দিয়ে প্রাণ তৃপ্ত করুন, পরে নিজের পথে এগিয়ে যাবেন; কারণ এরই জন্য নিজের দাসের কাছে এসেছেন।" তখন তাঁরা বললেন, "যা বললে, তাই কর।" BSB BSB: And I will bring a bit of bread so that you may refresh yourselves. This is why you have passed your servant’s way. After that, you may continue on your way.” “Yes,” they replied, “you may do as you have said.”
6 ULB তাতে অব্রাহাম তাড়াতাড়ি করে তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, "শীঘ্র তিন মণ উত্তম ময়দা নিয়ে মেখে গোলা বানিয়ে রুটি তৈরী কর।" BSB BSB: So Abraham hurried into the tent and said to Sarah, “Quick! Prepare three seahs of fine flour, knead it, and bake some bread.”
7 ULB পরে অব্রাহাম দৌড়িয়ে গিয়ে পশুপাল থেকে উৎকৃষ্ট কোমল এক বাছুর নিয়ে দাসকে দিলে সে তা তাড়াতাড়ি রান্না করল। BSB BSB: Meanwhile, Abraham ran to the herd, selected a tender and choice calf, and gave it to a servant, who hurried to prepare it.
8 ULB তখন তিনি দই, দুধ ও রান্না মাংস নিয়ে তাঁদের সামনে দিলেন এবং তাঁদের কাছে বৃক্ষ তলায় দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন। BSB BSB: Then Abraham brought curds and milk and the calf that had been prepared, and he set them before the men and stood by them under the tree as they ate.
9 ULB আর তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, "তোমার স্ত্রী সারা কোথায়?" তিনি বললেন, "দেখুন, তিনি তাঁবুতে আছেন।" BSB BSB: “Where is your wife Sarah?” they asked. “There, in the tent,” he replied.
10 ULB তিনি বললেন, "বসন্তকালে আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব; আর দেখ, তোমার স্ত্রী সারার এক ছেলে হবে।" এই কথা সারা দরজার পিছনে থেকে শুনলেন। BSB BSB: Then the LORD said, “I will surely return to you at this time next year, and your wife Sarah will have a son!” Now Sarah was behind him, listening at the entrance to the tent.
11 ULB সেই সময়ে অব্রাহাম ও সারা অনেক বয়ষ্ক ছিলেন; সারার সন্তান প্রসব করার বয়স পার হয়ে গিয়েছিল। BSB BSB: And Abraham and Sarah were already old and well along in years; Sarah had passed the age of childbearing.
12 ULB অতএব সারা নিজে মনে মনে হেসে বললেন, "আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হবে? আমার প্রভুও তো বৃদ্ধ।" BSB BSB: So she laughed to herself, saying, “After I am worn out and my master is old, will I now have this pleasure?”
13 ULB তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, "সারা কেন এই বলে হাসল যে, 'আমি কি সত্যই প্রসব করব, আমি যে বুড়ী?' কোন কাজ কি সদাপ্রভুর অসাধ্য? BSB BSB: And the LORD asked Abraham, “Why did Sarah laugh and say, ‘Can I really bear a child when I am old?’
14 ULB সঠিক সময়ে এই ঋতু আবার উপস্থিত হলে আমি তোমার কাছে ফিরে আসব, আর সারার ছেলে হবে।" BSB BSB: Is anything too difficult for the LORD? At the appointed time I will return to you—in about a year—and Sarah will have a son.”
15 ULB তাতে সারা অস্বীকার করে বললেন, "আমি হাসিনি; কারণ তিনি ভয় পেয়েছিলেন।" তিনি বললেন, "না, অবশ্যই হেসেছিলে।" BSB BSB: But Sarah was afraid, so she denied it and said, “I did not laugh.” “No,” replied the LORD, “but you did laugh.”
16 ULB পরে সেই ব্যক্তিরা সেখান থেকে উঠে সদোমের দিকে দেখলেন, আর অব্রাহাম তাঁদেরকে বিদায় দিতে তাঁদের সঙ্গে সঙ্গে চললেন। BSB BSB: When the men got up to leave, they looked out over Sodom, and Abraham walked along with them to see them off.
17 ULB কিন্তু সদাপ্রভু বললেন, "আমি যা করব, তা কি অব্রাহাম থেকে লুকাব? BSB BSB: And the LORD said, “Shall I hide from Abraham what I am about to do?
18 ULB অব্রাহাম থেকে মহান ও বলবান এক জাতি সৃষ্টি হবে এবং পৃথিবীর যাবতীয় জাতি তাতেই আশীর্বাদ প্রাপ্ত হবে। BSB BSB: Abraham will surely become a great and powerful nation, and through him all the nations of the earth will be blessed.
19 ULB কারণ আমি তাকে জানিয়েছি, যেন সে নিজের ভাবী সন্তানদেরকে ও পরিবারদেরকে আদেশ করে, যেন তারা ধার্মিকতায় ও ন্যায্য আচরণ করতে করতে সদাপ্রভুর পথে চলে; এইভাবে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত নিজের বাক্য সফল করেন।" BSB BSB: For I have chosen him, so that he will command his children and his household after him to keep the way of the LORD by doing what is right and just, in order that the LORD may bring upon Abraham what He has promised.”
20 ULB পরে সদাপ্রভু বললেন, "কারণ সদোমের ও ঘমোরার কান্না অত্যন্ত বেশি এবং তাদের পাপ অতিশয় ভারী; BSB BSB: Then the LORD said, “The outcry against Sodom and Gomorrah is great. Because their sin is so grievous,
21 ULB আমি নীচে গিয়ে দেখব, আমার কাছে আসা কান্না অনুসারে তারা সম্পূর্ণরূপে করেছে কি না; যদি না করে থাকে, তা জানব।" BSB BSB: I will go down to see if their actions fully justify the outcry that has reached Me. If not, I will find out.”
23 ULB পরে অব্রাহাম কাছে গিয়ে বললেন, "আপনি কি দুষ্টের সঙ্গে ধার্মিককেও ধ্বংস করবেন? BSB BSB: Abraham stepped forward and said, “Will You really sweep away the righteous with the wicked?
24 ULB সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি সেখানকার পঞ্চাশ জন ধার্মিকের অনুরোধে সেই জায়গার প্রতি দয়া না করে তা বিনষ্ট করবেন? BSB BSB: What if there are fifty righteous ones in the city? Will You really sweep it away and not spare the place for the sake of the fifty righteous ones who are there?
26 ULB সদাপ্রভু বললেন, 'আমি যদি সদোমের মধ্যে পঞ্চাশ জন ধার্মিক দেখি, তবে তাদের অনুরোধে সেই সমস্ত জায়গার প্রতি দয়া করব।' BSB BSB: So the LORD replied, “If I find fifty righteous ones within the city of Sodom, on their account I will spare the whole place.”
27 ULB অব্রাহাম উত্তর করে বললেন, "দেখুন, ধুলো ও ছাইমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা বলতে সাহসী হয়েছি! BSB BSB: Then Abraham answered, “Now that I have ventured to speak to the Lord—though I am but dust and ashes—
28 ULB কি জানি, পঞ্চাশ জন ধার্মিকের পাঁচ জন কম হবে; সেই পাঁচ জনের অভাবের জন্য আপনি কি সমস্ত নগর ধ্বংস করবেন? তিনি বললেন, "সেই জায়গায় পঁয়তাল্লিশ জন পেলে আমি তা বিনষ্ট করব না।" BSB BSB: suppose the fifty righteous ones lack five. Will You destroy the whole city for the lack of five?” He replied, “If I find forty-five there, I will not destroy it.”
29 ULB তিনি তাঁকে আবার বললেন, "সেই জায়গায় যদি চল্লিশ জন পাওয়া যায়?" তিনি বললেন, "সেই চল্লিশ জনের জন্য তা করব না।" BSB BSB: Once again Abraham spoke to the LORD, “Suppose forty are found there?” He answered, “On account of the forty, I will not do it.”
30 ULB আবার তিনি বললেন, "প্রভু বিরক্ত হবেন না, আমি আরও বলি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়?" তিনি বললেন, "সেখানে ত্রিশ জন পেলে তা করব না।" BSB BSB: Then Abraham said, “May the Lord not be angry, but let me speak further. Suppose thirty are found there?” He replied, “If I find thirty there, I will not do it.”
31 ULB তিনি বললেন, "দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হয়ে আবার বলি, যদি সেখানে কুড়ি জন পাওয়া যায়?" তিনি বললেন, "সেই কুড়ি জনের অনুরোধে তা বিনষ্ট করব না।" BSB BSB: And Abraham said, “Now that I have ventured to speak to the Lord, suppose twenty are found there?” He answered, “On account of the twenty, I will not destroy it.”
32 ULB তিনি বললেন, "প্রভু রাগ করবেন না। আমি শুধু মাত্র আর একবার বলব; যদি সেখানে দশ জন পাওয়া যায়?" তিনি বললেন, "সেই দশ জনের অনুরোধে তা ধ্বংস করব না।" BSB BSB: Finally, Abraham said, “May the Lord not be angry, but let me speak once more. Suppose ten are found there?” And He answered, “On account of the ten, I will not destroy it.”
33 ULB তখন সদাপ্রভু অব্রাহামের সঙ্গে কথাবার্তা শেষ করে চলে গেলেন এবং অব্রাহাম নিজের জায়গায় ফিরে এলেন। BSB BSB: When the LORD had finished speaking with Abraham, He departed, and Abraham returned home.