1 ULB রাহেল যখন দেখলেন, তিনি যাকোবের কোনো ছেলেমেয়ের জন্ম দেননি, তখন তিনি তাঁর বোনের প্রতি ঈর্ষা করলেন ও যাকোবকে বললেন, "আমাকে সন্তান দাও, না হয় আমি মরব।" BSB BSB: When Rachel saw that she was not bearing any children for Jacob, she envied her sister. “Give me children, or I will die!” she said to Jacob.
2 ULB তাতে রাহেলের প্রতি যাকোবের রাগ হল; তিনি বললেন, "আমি কি ঈশ্বরের প্রতিনিধি?" তিনিই তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করেছেন।" BSB BSB: Jacob became angry with Rachel and said, “Am I in the place of God, who has withheld children from you?”
3 ULB তখন রাহেল বললেন, "দেখ, আমার দাসী বিলহা আছে, ওর কাছে যাও; যেন ও ছেলের জন্ম দিয়ে আমার কোলে দেয় এবং ওর মাধ্যমে আমিও ছেলেমেয়ের মা হব। BSB BSB: Then she said, “Here is my maidservant Bilhah. Sleep with her, that she may bear children for me, so that through her I too can build a family.”
4 ULB এই বলে তিনি তাঁর সঙ্গে নিজের দাসী বিলহার বিয়ে দিলেন। BSB BSB: So Rachel gave Jacob her servant Bilhah as a wife, and he slept with her,
5 ULB তখন যাকোব তার কাছে গেলেন, আর বিলহা গর্ভবতী হয়ে যাকোবের জন্য ছেলের জন্ম দিল। BSB BSB: and Bilhah conceived and bore him a son.
6 ULB তখন রাহেল বললেন, "ঈশ্বর আমার বিচার করলেন এবং আমার রবও শুনে আমাকে ছেলে দিলেন;" তাই তিনি তার নাম দান বিচার রাখলেন। BSB BSB: Then Rachel said, “God has vindicated me; He has heard my plea and given me a son.” So she named him Dan.
7 ULB পরে রাহেলের বিলহা দাসী আবার গর্ভবতী হয়ে যাকোবের জন্য দ্বিতীয় ছেলের জন্ম দিল। BSB BSB: And Rachel’s servant Bilhah conceived again and bore Jacob a second son.
8 ULB তখন রাহেল বললেন, "আমি বোনের সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় কুস্তি করে জয়লাভ করলাম;" আর তিনি তার নাম নপ্তালি কুস্তি রাখলেন। BSB BSB: Then Rachel said, “In my great struggles, I have wrestled with my sister and won.” So she named him Naphtali.
9 ULB পরে লেয়া নিজের গর্ভ বন্ধ হলে বুঝে নিজের দাসী সিল্পাকে নিয়ে যাকোবের সঙ্গে বিয়ে দিলেন। BSB BSB: When Leah saw that she had stopped having children, she gave her servant Zilpah to Jacob as a wife.
10 ULB তাতে লেয়ার দাসী সিল্পা যাকোবের জন্য এক ছেলের জন্ম দিলেন। BSB BSB: And Leah’s servant Zilpah bore Jacob a son.
11 ULB তখন লেয়া বললেন, "সৌভাগ্য হল;" আর তার নাম গাদ সৌভাগ্য রাখলেন। BSB BSB: Then Leah said, “How fortunate!” So she named him Gad.
12 ULB পরে লেয়ার দাসী সিল্পা যাকোবের জন্য দ্বিতীয় ছেলের জন্ম দিলেন। BSB BSB: When Leah’s servant Zilpah bore Jacob a second son,
13 ULB তখন লেয়া বললেন, "আমি ধন্যা, যুবতীরা আমাকে ধন্যা বলবে;" আর তিনি তার নাম আশের ধন্য রাখলেন। BSB BSB: Leah said, “How happy I am! For the women call me happy.” So she named him Asher.
14 ULB আর গম কাটার সময়ে রুবেন বাইরে গিয়ে ক্ষেতে দুদাফল পেয়ে নিজের মা লেয়াকে এনে দিল; তাতে রাহেল লেয়াকে বললেন, "তোমার ছেলের কতগুলি দুদাফল আমাকে দাও না।" BSB BSB: Now during the wheat harvest, Reuben went out and found some mandrakes in the field. When he brought them to his mother, Rachel begged Leah, “Please give me some of your son’s mandrakes.”
15 ULB তাতে তিনি বললেন, "তুমি আমার স্বামীকে হরণ করেছ, এ কি ছোট ব্যাপার? আমার ছেলের দুদাফলও কি হরণ করবে?" তখন রাহেল বললেন, "তবে তোমার ছেলের দুদাফলের পরিবর্তে তিনি আজ রাতে তোমার সঙ্গে শোবেন।" BSB BSB: But Leah replied, “Is it not enough that you have taken away my husband? Now you want to take my son’s mandrakes as well?” “Very well,” said Rachel, “he may sleep with you tonight in exchange for your son’s mandrakes.”
16 ULB পরে সন্ধ্যাবেলা ক্ষেত্র থেকে যাকোবের আসার সময়ে লেয়া বাইরে তাঁর কাছে গিয়ে বললেন, "আমার কাছে আসতে হবে, কারণ আমি নিজের ছেলের দুদাফল দিয়ে তোমাকে ভাড়া করেছি;" তাই সেই রাত্রিতে তিনি তাঁর সঙ্গে শয়ন করলেন। BSB BSB: When Jacob came in from the field that evening, Leah went out to meet him and said, “You must come with me, for I have hired you with my son’s mandrakes.” So he slept with her that night.
17 ULB আর ঈশ্বর লেয়ার প্রার্থনা শোনাতে তিনি গর্ভবতী হয়ে যাকোবের জন্য পঞ্চম ছেলের জন্ম দিলেন। BSB BSB: And God listened to Leah, and she conceived and bore a fifth son to Jacob.
18 ULB তখন লেয়া বললেন, "আমি স্বামীকে নিজের দাসী দিয়েছিলাম, তার বেতন ঈশ্বর আমাকে দিলেন; আর তিনি তার নাম ইষাখর বেতন রাখলেন।" BSB BSB: Then Leah said, “God has rewarded me for giving my maidservant to my husband.” So she named him Issachar.
19 ULB পরে লেয়া আবার গর্ভধারন করে যাকোবের জন্য ষষ্ঠ ছেলের জন্ম দিলেন। BSB BSB: Again Leah conceived and bore a sixth son to Jacob.
20 ULB তখন লেয়া বললেন, "ঈশ্বর আমাকে উত্তম উপহার দিলেন, এখন আমার স্বামী আমার সঙ্গে বাস করবেন, কারণ আমি তাঁর জন্য ছয় ছেলের জন্ম দিয়েছি;" আর তিনি তার নাম সবূলুন বাস রাখলেন। BSB BSB: “God has given me a good gift,” she said. “This time my husband will honor me, because I have borne him six sons.” And she named him Zebulun.
21 ULB তারপরে তাঁর এক মেয়ে জন্মাল, আর তিনি তার নাম দীনা রাখলেন। BSB BSB: After that, Leah gave birth to a daughter and named her Dinah.
22 ULB আর ঈশ্বর রাহেলকে স্মরণ করলেন, ঈশ্বর তাঁর প্রার্থনা শুনলেন, তাঁর গর্ভ মুক্ত করলেন। BSB BSB: Then God remembered Rachel. He listened to her and opened her womb,
23 ULB তখন তাঁর গর্ভ হলে তিনি ছেলের জন্ম দিয়ে বললেন, "ঈশ্বর আমার অপযশ হরণ করেছেন।" BSB BSB: and she conceived and gave birth to a son. “God has taken away my shame,” she said.
24 ULB আর তিনি তার নাম যোষেফ বৃদ্ধি রাখলেন, বললেন, "সদাপ্রভু আমাকে আরো এক ছেলে দিন।" BSB BSB: She named him Joseph, and said, “May the LORD add to me another son.”
25 ULB আর রাহেলের গর্ভে যোষেফ জন্মালে পর যাকোব লাবণকে বললেন, "আমাকে বিদায় করুন, আমি নিজের জায়গায়, নিজ দেশে, চলে যাই; BSB BSB: Now after Rachel had given birth to Joseph, Jacob said to Laban, “Send me on my way so I can return to my homeland.
26 ULB আমি যাদের জন্য আপনার দাসত্ব করেছি, আমার সেই স্ত্রীদেরকে ও ছেলেমেয়েদেরকে আমার হাতে সমর্পণ করে আমাকে যেতে দিন; কারণ আমি যেমন পরিশ্রমে আপনার দাসত্ব করেছি, তা আপনি জানেন।" BSB BSB: Give me my wives and children for whom I have served you, that I may go on my way. You know how hard I have worked for you.”
27 ULB তখন লাবন তাঁকে বললেন, "আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি তবে থাক ; কারণ আমি অনুভবে জানলাম, তোমার অনুরোধে সদাপ্রভু আমাকে আশীর্বাদ করলেন।" BSB BSB: But Laban replied, “If I have found favor in your eyes, please stay. I have learned by divination that the LORD has blessed me because of you.”
28 ULB তিনি আরও বললেন, "তোমার বেতন ঠিক করে আমাকে বল, আমি দেব।" BSB BSB: And he added, “Name your wages, and I will pay them.”
29 ULB তখন যাকোব তাঁকে বললেন, "আমি যেমন আপনার দাসত্ব করেছি এবং আমার কাছে আপনার যেমন পশুধন হয়েছে, তা আপনি জানেন। BSB BSB: Then Jacob answered, “You know how I have served you and how your livestock have thrived under my care.
30 ULB কারণ আমার আসবার আগে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পেয়ে প্রচুর হয়েছে; আমার যত্নে সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করেছেন; কিন্তু আমি নিজ পরিবারের জন্য কবে সঞ্চয় করব?" BSB BSB: Indeed, you had very little before my arrival, but now your wealth has increased many times over. The LORD has blessed you wherever I set foot. But now, when may I also provide for my own household?”
31 ULB তাতে লাবন বললেন, "আমি তোমাকে কি দেব? যাকোব বললেন, "আপনি আমাকে আর কিছুই না দিয়ে যদি আমার জন্য একটা কাজ করেন, তবে আমি আপনার পশুদেরকে আবার চড়াব ও পালন করব। BSB BSB: “What can I give you?” Laban asked. “You do not need to give me anything,” Jacob replied. “If you do this one thing for me, I will keep on shepherding and keeping your flocks.
32 ULB আজ আমি আপনার সব পশুপালের মধ্য দিয়ে যাব; আমি ভেড়াদের মধ্যে বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত ও কৃষ্ণবর্ণ সকল এবং ছাগলদের মধ্যে দাগযুক্ত ও বিন্দু চিহ্নিত সকলকে পৃথক করি; সেগুলি আমার বেতন হবে। BSB BSB: Let me go through all your flocks today and remove from them every speckled or spotted sheep, every dark-colored lamb, and every spotted or speckled goat. These will be my wages.
33 ULB এর পরে যখন আপনার সামনে উপস্থিত বেতনের জন্য আপনি আসবেন, তখন আমার ধার্মিকতা আমার পক্ষে উত্তর দেবে; ফলে ছাগলদের বিন্দুচিহ্নিত কি দাগযুক্ত ছাড়া ও মেষেদের মধ্যে কৃষ্ণবর্ণ ছাড়া যা থাকবে, তা আমার চুরি রূপে গণ্য হবে।" BSB BSB: So my honesty will testify for me when you come to check on my wages in the future. If I have any goats that are not speckled or spotted, or any lambs that are not dark-colored, they will be considered stolen.”
34 ULB তখন লাবন বললেন, "দেখ, তোমার বাক্যানুসারেই হোক।" BSB BSB: “Agreed,” said Laban. “Let it be as you have said.”
35 ULB পরে তিনি সেই দিন রেখাঙ্কিত ও দাগযুক্ত ছাগল সকল এবং বিন্দুচিহ্নিত ও দাগযুক্তদের মধ্য কিছু সাদাবর্ণ ছিল, এমন ছাগী সকল এবং কালো রঙের ভেড়া সকল আলাদা করে নিজের ছেলেদের হাতে দিলেন BSB BSB: That very day Laban removed all the streaked or spotted male goats and every speckled or spotted female goat—every one that had any white on it—and every dark-colored lamb, and he placed them under the care of his sons.
36 ULB এবং আপনার ও যাকোবের মধ্যে তিন দিনের পথ ব্যবধান রাখলেন। আর যাকোব লাবনের অবশিষ্ট পশুপাল চরাতে লাগলেন। BSB BSB: Then he put a three-day journey between himself and Jacob, while Jacob was shepherding the rest of Laban’s flocks.
37 ULB আর যাকোব লিবনী, লুস ও আমোণ গাছের সরস শাখা কেটে তার ছাল খুলে কাঠের সাদা রেখা বের করলেন। BSB BSB: Jacob, however, took fresh branches of poplar, almond, and plane trees, and peeled the bark, exposing the white inner wood of the branches.
38 ULB পরে যে জায়গায় পশুপাল জল পানের জন্য আসে, সেই জায়গায় পালের সামনে জল পান করার জায়গার মধ্যে ঐ ত্বকশূন্য রেখাবিশিষ্ট শাখা সকল রাখতে লাগলেন; তাতে জলপান করবার সময়ে তারা গর্ভ ধারন করত। BSB BSB: Then he set the peeled branches in the watering troughs in front of the flocks coming in to drink. So when the flocks were in heat and came to drink,
39 ULB আর সেই শাখার কাছে তাদের গর্ভধারণের জন্য রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত বৎস জন্মাত। BSB BSB: they mated in front of the branches. And they bore young that were streaked or speckled or spotted.
40 ULB পরে যাকোব সেই সব বৎস আলাদা করতেন এবং লাবনের রেখাঙ্কিত ও কালো রঙের ভেড়ার প্রতি স্ত্রী ভেড়াদের দৃষ্টি রাখতেন; এইভাবে তিনি লাবনের পালের সঙ্গে না রেখে নিজের পালকে আলাদা করতেন। BSB BSB: Jacob set apart the young, but made the rest face the streaked dark-colored sheep in Laban’s flocks. Then he set his own stock apart and did not put them with Laban’s animals.
41 ULB আর বলবান পশুরা যেন শাখার কাছে গর্ভধারন করে, এই জন্য জল পান করার জায়গার মধ্যে পশুদের সামনে ঐ শাখা রাখতেন; BSB BSB: Whenever the stronger females of the flock were in heat, Jacob would place the branches in the troughs, in full view of the animals, so that they would breed in front of the branches.
42 ULB কিন্তু দুর্বল পশুদের সামনে রাখতেন না। তাতে দুর্বল পশুরা লাবনের ও বলবান পশুরা যাকোবের হত। BSB BSB: But if the animals were weak, he did not set out the branches. So the weaker animals went to Laban and the stronger ones to Jacob.
43 ULB আর যাকোব খুব সমৃদ্ধিশালী হলেন এবং তাঁর পশু ও দাস দাসী এবং উট ও গাধা যথেষ্ট হল। BSB BSB: Thus Jacob became exceedingly prosperous. He owned large flocks, maidservants and menservants, and camels and donkeys.