1 ULB পরে তিনি লাবনের ছেলেদের এই কথা শুনতে পেলেন, যাকোব আমাদের বাবার সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের বাবার সম্পত্তি থেকে তার এই সব ঐশ্বর্য হয়েছে। BSB BSB: Now Jacob heard that Laban’s sons were saying, “Jacob has taken away all that belonged to our father and built all this wealth at our father’s expense.”
2 ULB আর যাকোব লাবনের মুখ দেখলেন, আর দেখ, তা আর তাঁর প্রতি আগের মত নয়। BSB BSB: And Jacob saw from the countenance of Laban that his attitude toward him had changed.
3 ULB আর সদাপ্রভু যাকোবকে বললেন, "তুমি নিজের বাবার দেশে আত্মীয়দের কাছে ফিরে যাও, আমি তোমার সঙ্গী হব। BSB BSB: Then the LORD said to Jacob, “Go back to the land of your fathers and to your kindred, and I will be with you.”
4 ULB তাই যাকোব লোক পাঠিয়ে মাঠে পশুদের কাছে রাহেল ও লেয়াকে ডেকে বললেন, BSB BSB: So Jacob sent word and called Rachel and Leah to the field where his flocks were,
5 ULB আমি তোমাদের বাবার মুখ দেখে বুঝতে পারছি, তা আর আমার কাছে আগের মত নয়, কিন্তু আমার বাবার ঈশ্বর আমার সহবর্তী রয়েছেন। BSB BSB: and he told them, “I can see from your father’s countenance that his attitude toward me has changed; but the God of my father has been with me.
6 ULB আর তোমরা নিজেরা জান, আমি যথাশক্তি তোমাদের বাবার দাসত্ব করেছি। BSB BSB: You know that I have served your father with all my strength.
7 ULB তোমার বাবা আমাকে প্রবঞ্চনা করে দশ বার আমার বেতন অন্যথা করেছেন; কিন্তু ঈশ্বর তাঁকে আমার ক্ষতি করতে দেননি। BSB BSB: And although he has cheated me and changed my wages ten times, God has not allowed him to harm me.
8 ULB কারন যখন তিনি বলতেন, বিন্দুচিহ্নিত পশুরা তোমার বেতন স্বরূপ হবে, তখন সব পাল বিন্দু চিহ্নিত শাবক প্রসব করত এবং যখন বলতেন, দাগযুক্ত পশু সব তোমার বেতন স্বরূপ হবে, তখন মেষরা সব দাগযুক্ত শাবক প্রসব করত। BSB BSB: If he said, ‘The speckled will be your wages,’ then the whole flock bore speckled offspring. If he said, ‘The streaked will be your wages,’ then the whole flock bore streaked offspring.
9 ULB এভাবে ঈশ্বর তোমাদের বাবার পশুধন নিয়ে আমাকে দিয়েছেন।" BSB BSB: Thus God has taken away your father’s livestock and given them to me.
10 ULB পশুদের গর্ভধারনের সময়ে আমি স্বপ্নে চোখ তুলে দেখলাম, আর দেখ, পালের মধ্যে স্ত্রী পশুদের উপরে যত পুরুষ পশু উঠছে, সকলেই বিন্দুচিহ্নিত ও চিত্রবিচিত্র। BSB BSB: When the flocks were breeding, I saw in a dream that the streaked, spotted, and speckled males were mating with the females.
11 ULB তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে বললেন, "হে যাকোব;" আর আমি বললাম, "দেখুন, এই আমি।" BSB BSB: In that dream the angel of God said to me, ‘Jacob!’ And I replied, ‘Here I am.’
12 ULB তিনি বললেন, "তোমার চোখ তুলে দেখ, স্ত্রীপশুদের ওপরে যত পুরুষ পশু উঠছে, সকলেই রেখাঙ্কিত, দাগযুক্ত ও চিত্রবিচিত্র; কারন, লাবন তোমার প্রতি যা যা করে, তা সবই আমি দেখলাম। BSB BSB: ‘Look up,’ he said, ‘and see that all the males that are mating with the flock are streaked, spotted, or speckled; for I have seen all that Laban has done to you.
13 ULB যে জায়গায় তুমি স্তম্ভের অভিষেক ও আমার কাছে মানত করেছ, সেই বৈথেলের ঈশ্বর আমি; এখন উঠ, এই দেশ ত্যাগ করে নিজের জন্মভূমিতে ফিরে যাও।" BSB BSB: I am the God of Bethel, where you anointed the pillar and made a solemn vow to Me. Now get up, leave this land at once, and return to your native land.’”
14 ULB তখন রাহেল ও লেয়া উত্তর করে তাঁকে বললেন, "বাবার বাড়িতে আমাদের কি আর কিছু অংশ ও অধিকার আছে? BSB BSB: And Rachel and Leah replied, “Do we have any portion or inheritance left in our father’s house?
15 ULB আমরা কি তাঁহার কাছে বিদেশীদের মতো না? তিনি তো আমাদেরকে বিক্রি করেছেন এবং আমাদের রুপো নিজে ভোগ করেছেন। BSB BSB: Are we not regarded by him as outsiders? Not only has he sold us, but he has certainly squandered what was paid for us.
16 ULB ঈশ্বর আমাদের বাবা থেকে যে সব সম্পত্তি কেড়ে নিয়েছেন, সে সবই আমাদের ও আমাদের ছেলেমেয়েদের। তাই ঈশ্বর তোমাকে যা কিছু বলেছেন, তুমি তাই কর। BSB BSB: Surely all the wealth that God has taken away from our father belongs to us and to our children. So do whatever God has told you.”
17 ULB তখন যাকোব উঠে আপন ছেলেদের ও স্ত্রীদেরকে উটে চড়িয়ে আপনার উপার্জিত সমস্ত পশুধন, BSB BSB: Then Jacob got up and put his children and his wives on camels,
18 ULB অর্থাৎ পদ্দন অরামে যে পশু ও যে সম্পত্তি উপার্জন করেছিলেন, তা নিয়ে কনান দেশে নিজের বাবা ইসহাকের কাছে যাত্রা করলেন। BSB BSB: and he drove all his livestock before him, along with all the possessions he had acquired in Paddan-aram, to go to his father Isaac in the land in Canaan.
19 ULB সে সময় লাবন ভেড়ার লোম কাটতে গিয়েছিলেন; তখন রাহেল নিজের বাবার ঠাকুরগুলাকে চুরি করলেন। BSB BSB: Now while Laban was out shearing his sheep, Rachel stole her father’s household idols.
20 ULB আর যাকোব নিজের পালানোর কোনো খবর না দিয়ে অরামিয় লাবণকে ঠকালেন। BSB BSB: Moreover, Jacob deceived Laban the Aramean by not telling him that he was running away.
21 ULB তিনি নিজের সর্বস্ব নিয়ে পালিয়ে গেলেন এবং উঠে ফরাৎ নদী পার হয়ে গিলিয়দ পর্বত সামনে রেখে চলতে লাগলেন। BSB BSB: So he fled with all his possessions, crossed the Euphrates, and headed for the hill country of Gilead.
22 ULB পরে তৃতীয় দিনে লাবন যাকোবের পালানোর খবর পেলেন BSB BSB: On the third day Laban was informed that Jacob had fled.
23 ULB এবং নিজের আত্মীয়দেরকে সঙ্গে নিয়ে সাত দিনের পথ তাঁর পেছনে গেলেন ও গিলিয়দ পর্বতে তাঁর দেখা পেলেন। BSB BSB: So he took his relatives with him, pursued Jacob for seven days, and overtook him in the hill country of Gilead.
24 ULB কিন্তু ঈশ্বর রাতে স্বপ্নযোগে অরামীয় লাবনের কাছে উপস্থিত হয়ে তাঁকে বললেন, "সাবধান, যাকোবকে ভাল মন্দ কিছুই বোলো না।" BSB BSB: But that night God came to Laban the Aramean in a dream and warned him, “Be careful not to say anything to Jacob, either good or bad.”
25 ULB লাবন যখন যাকোবের দেখা পেলেন, তখন যাকোবের তাঁবু পর্বতের ওপরে স্থাপিত ছিল; তাতে লাবণও কুটুম্বদের সঙ্গে গিলিয়দ পর্বতের ওপরে তাঁবু স্থাপন করলেন। BSB BSB: Now Jacob had pitched his tent in the hill country of Gilead when Laban overtook him, and Laban and his relatives camped there as well.
26 ULB পরে লাবন যাকোবকে বললেন, "তুমি কেন এমন কাজ করলে? আমাকে ঠকিয়ে আমার যেমন তরোয়াল দিয়ে বন্দী বানানো হয় সেই বন্দিদের মত কেন আমার মেয়েদেরকে নিয়ে আসলে? BSB BSB: Then Laban said to Jacob, “What have you done? You have deceived me and carried off my daughters like captives of war!
27 ULB তুমি আমাকে বঞ্চনা করে কেন গোপনে পালালে? কেন আমাকে খবর দিলে না? দিলে আমি তোমাকে উদযাপন ও গান এবং খঞ্জনির ও বীনার বাজনা দিয়ে বিদায় করতাম। BSB BSB: Why did you run away secretly and deceive me, without even telling me? I would have sent you away with joy and singing, with tambourines and harps.
28 ULB তুমি আমার নাতি ও মেয়েদেরকে চুম দিতে আমাকে দিলে না; এ মুর্খের কাজ করেছ। BSB BSB: But you did not even let me kiss my grandchildren and my daughters goodbye. Now you have done a foolish thing.
29 ULB তোমাদের ক্ষতি করতে আমার হাতে শক্তি আছে; কিন্তু গত রাতে তোমাদের বাবার ঈশ্বর আমাকে বললেন, "সাবধান, যাকোবকে ভাল খারাপ কিছুই বল না। BSB BSB: I have power to do you great harm, but last night the God of your father said to me, ‘Be careful not to say anything to Jacob, either good or bad.’
30 ULB আর এখন, তুমি দূরে চলে গেছ কারণ তুমি তোমার বাবার বাড়ির জন্য অনেক প্রত্যাশিত; কিন্তু আমার দেবতা দেরকে কেন চুরি করলে?" BSB BSB: Now you have gone off because you long for your father’s house. But why have you stolen my gods?”
31 ULB যাকোব লাবনকে উত্তরে বললেন, "আমি ভয় পেয়েছিলাম; কারন ভেবেছিলাম, যদি আপনি আমার কাছ থেকে আপনার মেয়েদেরকে জোর করে কেড়ে নেন। BSB BSB: “I was afraid,” Jacob answered, “for I thought you would take your daughters from me by force.
32 ULB আপনি যার কাছে আপনার দেবতাদেরকে পাবেন, সে বাঁচবে না। আমাদের আত্মীদের কাছে খোঁজ নিয়ে আমার কাছে আপনার যা আছে, তা নিন।" আসলে যাকোব জানতেন না যে, রাহেল সেগুলো চুরি করেছেন৷ BSB BSB: If you find your gods with anyone here, he shall not live! In the presence of our relatives, see for yourself if anything is yours, and take it back.” For Jacob did not know that Rachel had stolen the idols.
33 ULB তখন লাবন যাকোবের তাঁবুতে ও লেয়ার তাঁবুতে ও দুই দাসীর তাঁবুতে প্রবেশ করলেন, কিন্তু পেলেন না। পরে তিনি লেয়ার তাঁবু থেকে রাহেলের তাঁবুতে প্রবেশ করলেন। BSB BSB: So Laban went into Jacob’s tent, then Leah’s tent, and then the tents of the two maidservants, but he found nothing. Then he left Leah’s tent and entered Rachel’s tent.
34 ULB কিন্তু রাহেল সেই ঠাকুরগুলাকে নিয়ে উটের গদীর ভেতরে রেখে তাদের ওপরে বসে ছিলেন; সে জন্য লাবন তাঁর তাঁবুর সব জায়গায় হাতড়ালেও তাদেরকে পেলেন না। BSB BSB: Now Rachel had taken Laban’s household idols, put them in the saddlebag of her camel, and was sitting on them. And Laban searched everything in the tent but found nothing.
35 ULB তখন রাহেল বাবাকে বললেন, "প্রভু, আপনার সামনে আমি উঠতে পারলাম না, এতে বিরক্ত হবেন না, কারণ আমার ঋতুচক্র চলছে।" এভাবে তিনি খোঁজ করলেও সেই ঠাকুরগুলাকে পেলেন না। BSB BSB: Rachel said to her father, “Sir, do not be angry that I cannot stand up before you; for I am having my period.” So Laban searched but could not find the household idols.
36 ULB তখন যাকোব রেগে গিয়ে লাবনের সঙ্গে ঝগড়া করতে লাগলেন। যাকোব লাবনকে বললেন, "আমার অপরাধ কি, ও আমার পাপ কি যে, তুমি রেগে গিয়ে আমার পেছনে পেছনে দৌড়ে এসেছো? BSB BSB: Then Jacob became incensed and challenged Laban. “What is my crime?” he said. “For what sin of mine have you so hotly pursued me?
37 ULB তুমি আমার সব জিনিসপত্র হাতড়িয়ে তোমার বাড়ির কোন জিনিস পেলে? আমার ও তোমার এই আত্মীয়দের সামনে তা রাখ, এরা উভয় পক্ষের বিচার করুন। BSB BSB: You have searched all my goods! Have you found anything that belongs to you? Put it here before my brothers and yours, that they may judge between the two of us.
38 ULB এই কুড়ি বছর আমি তোমার কাছে আছি; তোমার ভেড়ীদের কি ছাগীদের গর্ভপাত হয়নি এবং আমি তোমার পালের ভেড়াদেরকে খাইনি; BSB BSB: I have been with you for twenty years now. Your sheep and goats have not miscarried, nor have I eaten the rams of your flock.
39 ULB পশুতে ছিন্নভিন্ন করা ভেড়া তোমার কাছে আনতাম না; সে ক্ষতি নিজে স্বীকার করতাম; দিনে কিম্বা রাতে যা চুরি হোত, তার পরিবর্তে তুমি আমার কাছ থেকে নিতে BSB BSB: I did not bring you anything torn by wild beasts; I bore the loss myself. And you demanded payment from me for what was stolen by day or night.
40 ULB আমার এরকম দশা হত, আমি দিনের তাপ ও রাতে শীত ভোগ করতাম, ঘুম আমার চোখ থেকে দুরে পালিয়ে যেত। BSB BSB: As it was, the heat consumed me by day and the frost by night, and sleep fled from my eyes.
41 ULB এই কুড়ি বছর আমি তোমার বাড়িতে আছি; তোমার দুই মেয়ের জন্য চোদ্দ বছর, আর তোমার পশুদের জন্য ছয় বছর দাসবৃত্তি করেছি; এর মধ্যে তুমি দশ বার আমার বেতন অন্যথা করেছ। BSB BSB: Thus for twenty years I have served in your household—fourteen years for your two daughters and six years for your flocks—and you have changed my wages ten times!
42 ULB আমার বাবার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে খালি হাতে বিদায় করতে। ঈশ্বর আমার দুঃখ ও হাতের পরিশ্রম দেখেছেন, এ জন্য গত রাত্রে তোমাকে ধমকালেন।" BSB BSB: If the God of my father, the God of Abraham and the Fear of Isaac, had not been with me, surely by now you would have sent me away empty-handed. But God has seen my affliction and the toil of my hands, and last night He rendered judgment.”
43 ULB তখন লাবন উত্তর করে যাকোবকে বললেন, "এই মেয়েরা আমারই মেয়ে, এই ছেলেরা আমারই ছেলে এবং এই পশুরা আমারই পশু; যা যা দেখছ, এ সবই আমার। এখন আমার এই মেয়েদেরকে ও এদের প্রস্তুত এই ছেলেদের কে আমি কি করব? BSB BSB: But Laban answered Jacob, “These daughters are my daughters, these sons are my sons, and these flocks are my flocks! Everything you see is mine! Yet what can I do today about these daughters of mine or the children they have borne?
44 ULB এস তোমাতে ও আমাতে নিয়ম স্থির করি, তা তোমার ও আমার সাক্ষী থাকবে।" BSB BSB: Come now, let us make a covenant, you and I, and let it serve as a witness between you and me.”
45 ULB তখন যাকোব এক পাথর নিয়ে স্তম্ভরূপে স্থাপন করলেন। BSB BSB: So Jacob picked out a stone and set it up as a pillar,
46 ULB আর যাকোব নিজের আত্মীয়দেরকে বললেন, আপনারাও পাথর সংগ্রহ করুন। তাতে তাঁরা পাথর এনে এক রাশি করলেন এবং সেই জায়গায় ঐ রাশির কাছে ভোজন করলেন। BSB BSB: and he said to his relatives, “Gather some stones.” So they took stones and made a mound, and there by the mound they ate.
47 ULB আর লাবন তার নাম যিগর-সাহদূখা সাক্ষি-রাশি রাখলেন, কিন্তু যাকোব তার নাম গল-এদ সাক্ষি-রাশি রাখলেন। BSB BSB: Laban called it Jegar-sahadutha, and Jacob called it Galeed.
48 ULB তখন লাবন বললেন, "এই রাশি আজ তোমার ও আমার সাক্ষী থাকল। BSB BSB: Then Laban declared, “This mound is a witness between you and me this day.” Therefore the place was called Galeed.
49 ULB এই জন্য তার নাম গিলিয়দ এবং মিস্পা প্রহরী স্থান রাখা গেল; কারণ তিনি বললেন, "আমরা পরস্পর অদৃশ্য হলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকবেন। BSB BSB: It was also called Mizpah, because Laban said, “May the LORD keep watch between you and me when we are absent from each other.
50 ULB তুমি যদি আমার মেয়েদেরকে দুঃখ দাও আর যদি আমার মেয়ে ছাড়া অন্য স্ত্রীকে বিয়ে কর, তবে কোন মানুষ আমার কাছে থাকবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হবেন।" BSB BSB: If you mistreat my daughters or take other wives, although no one is with us, remember that God is a witness between you and me.”
51 ULB লাবন যাকোবকে আর ও বললেন, "এই রাশি দেখ ও এই স্তম্ভ দেখ, আমার ও তোমার মধ্যে আমি এটা স্থাপন করলাম। BSB BSB: Laban also said to Jacob, “Here is the mound, and here is the pillar I have set up between you and me.
52 ULB হিংসাভাবে আমিও এই রাশি পার হয়ে তোমার কাছে যাব না এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হয়ে আমার কাছে আসবে না, এর সাক্ষী এই রাশি ও এর সাক্ষী এই স্তম্ভ; BSB BSB: This mound is a witness, and this pillar is a witness, that I will not go past this mound to harm you, and you will not go past this mound and pillar to harm me.
53 ULB অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁদের বাবার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করবেন।" তখন যাকোব নিজের বাবা ইসহাকের ভয়স্থানের শপথ করলেন। BSB BSB: May the God of Abraham and the God of Nahor, the God of their father, judge between us.” So Jacob swore by the Fear of his father Isaac.
54 ULB পরে যাকোব সেই পর্বতে বলিদান করে আহার করতে নিজের আত্মীদের নিমন্ত্রণ করলেন, তাতে তারা ভোজন করে পর্বতে রাত্ কাটালেন। BSB BSB: Then Jacob offered a sacrifice on the mountain and invited his relatives to eat a meal. And after they had eaten, they spent the night on the mountain.
55 ULB পরে লাবন সকালে উঠে নিজের নাতি মেয়েদেরকে চুম্বনপূর্বক আশীর্বাদ করলেন। আর লাবন নিজের জায়গায় ফিরে গেলেন। BSB BSB: Early the next morning, Laban got up and kissed his grandchildren and daughters and blessed them. Then he left to return home.