1 ULB আর লেয়ার মেয়ে দীণা, যাকে তিনি যাকোবের জন্য প্রসব করেছিলেন, সেই দেশের মেয়েদের সঙ্গে দেখা করতে বাইরে গেল। BSB BSB: Now Dinah, the daughter Leah had borne to Jacob, went out to visit the daughters of the land.
2 ULB আর হিব্বীয় হমোর যিনি সেই দেশের রাজা ছিলেন তার ছেলে শিখিম তাকে দেখতে পেল এবং তাকে ধরে নিয়ে তার সঙ্গে শয়ন করল, তাঁকে ভ্রষ্ট করল। BSB BSB: When Shechem son of Hamor the Hivite, the prince of the region, saw her, he took her and lay with her by force.
3 ULB আর যাকোবের মেয়ে দীণার প্রতি তাঁর প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করল ও তাকে স্নেহপূর্বক কথা বলল। BSB BSB: And his soul was drawn to Dinah, the daughter of Jacob. He loved the young girl and spoke to her tenderly.
4 ULB পরে শিখিম নিজের বাবা হমোরকে বলল, "তুমি আমার সঙ্গে বিয়ে দেবার জন্য এই মেয়েকে গ্রহণ কর।" BSB BSB: So Shechem told his father Hamor, “Get me this girl as a wife.”
5 ULB আর যাকোব শুনলেন, "সে তার মেয়ে দীণাকে ভ্রষ্ট করেছে; ঐ সময়ে তার ছেলেরা মাঠে পশুপালের সঙ্গে ছিল; আর যাকোব তাদের আসা পর্যন্ত চুপ থাকলেন। BSB BSB: Jacob heard that Shechem had defiled his daughter Dinah, but since his sons were with his livestock in the field, he remained silent about it until they returned.
6 ULB পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথাবার্তা বলতে গেল। BSB BSB: Meanwhile, Shechem’s father Hamor came to speak with Jacob.
7 ULB যাকোবের ছেলেরাও ঐ খবর পেয়ে মাঠ থেকে এসেছিল; তারা ক্ষুব্ধ ও খুব রেগে গিয়েছিল, কারণ যাকোবের মেয়ের সঙ্গে শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূর্খামি ও অকর্তব্য কাজ করেছিল। BSB BSB: When Jacob’s sons heard what had happened, they returned from the field. They were filled with grief and fury, because Shechem had committed an outrage in Israel by lying with Jacob’s daughter—a thing that should not be done.
8 ULB তখন হমোর তাদের সঙ্গে কথাবার্তা বলে বলল, "তোমাদের সেই মেয়ের প্রতি আমার ছেলে শিখিমের প্রাণ আসক্ত হয়েছে; অনুরোধ করি, আমার ছেলের সঙ্গে তার বিয়ে দাও। BSB BSB: But Hamor said to them, “My son Shechem longs for your daughter. Please give her to him as his wife.
9 ULB এবং আমাদের সঙ্গে আত্মীয়তা কর; তোমাদের মেয়েদেরকে আমাদেরকে দান কর এবং আমাদের মেয়েদেরকে তোমরা গ্রহণ কর। আর আমাদের সঙ্গে বাস কর; BSB BSB: Intermarry with us; give us your daughters and take our daughters for yourselves.
10 ULB এই দেশ তোমাদের সামনে থাকল, তোমরা এখানে বসবাস ও ব্যবসা-বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর। BSB BSB: You may settle among us, and the land will be open to you. Live here, move about freely, and acquire your own property.”
11 ULB আর শিখিম দীণার বাবাকে ও ভাইদেরকে বলল, "আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তাই দেব। BSB BSB: Then Shechem said to Dinah’s father and brothers, “Grant me this favor, and I will give you whatever you ask.
12 ULB পণ ও দান যত বেশি চাইবে, তোমাদের কথানুসারে তাই দেব; কোনো মতে আমার সঙ্গে ঐ মেয়ের বিয়ে দাও।" BSB BSB: Demand a high dowry and an expensive gift, and I will give you whatever you ask. Only give me the girl as my wife!”
13 ULB কিন্তু সে তাদের বোন দীণাকে ভ্রষ্ট করেছিল বলে যাকোবের ছেলেরা ছলনার সাথে আলাপ করে শিখিমকে ও তাঁর বাবা হমোরকে উত্তর দিল; BSB BSB: But because Shechem had defiled their sister Dinah, Jacob’s sons answered him and his father Hamor deceitfully.
14 ULB তারা তাদেরকে বলল, "অচ্ছিন্নত্বক লোককে যে আমাদের বোনকে দিই, এমন কাজ আমরা করতে পারিনা; করলে আমাদের বদনাম হবে। BSB BSB: “We cannot do such a thing,” they said. “To give our sister to an uncircumcised man would be a disgrace to us.
15 ULB শুধু এই কাজটি করলে আমরা তোমাদের কথায় রাজি হব; আমাদের মতো তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নত্বক হও, BSB BSB: We will consent to this on one condition, that you become circumcised like us—every one of your males.
16 ULB তবে আমরা তোমাদেরকে নিজেদের মেয়েদের দেব, এবং তোমাদের মেয়েদেরকে গ্রহণ করব ও তোমাদের সঙ্গে বাস করে এক জাতি হব। BSB BSB: Then we will give you our daughters and take your daughters for ourselves. We will dwell among you and become one people.
17 ULB কিন্তু যদি ত্বকছেদের বিষয়ে আমাদের কথা না শোন, তবে আমরা নিজেদের ঐ মেয়েকে নিয়ে চলে যাব।" BSB BSB: But if you will not agree to be circumcised, then we will take our sister and go.”
18 ULB তখন তাদের এই কথায় হমোর ও তার ছেলে শিখিম সন্তুষ্ট হল। BSB BSB: Their offer seemed good to Hamor and his son Shechem.
19 ULB আর সেই যুবক তাড়াতাড়ি সেই কাজ করল, কারণ সে যাকোবের মেয়েতে প্রীত হয়েছিল; আর সে নিজের বাবার বংশে সবচেয়ে সম্মানীত ছিল। BSB BSB: The young man, who was the most respected of all his father’s household, did not hesitate to fulfill this request, because he was delighted with Jacob’s daughter.
20 ULB পরে হমোর ও তার ছেলে শিখিম নিজের নগরের দরজায় এসে নগর নিবাসীদের সঙ্গে আলোচনা বলে বলল, BSB BSB: So Hamor and his son Shechem went to the gate of their city and addressed the men of their city:
21 ULB "সেই লোকেরা আমাদের সঙ্গে শান্তিতে আছে; তাই তারা এই দেশে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করুক; কারণ দেখ, তাদের সামনে দেশটি সুপ্রশস্ত; এস, আমরা তাদের মেয়েদেরকে গ্রহণ করি ও আমাদের মেয়েদেরকে তাদেরকে দিই। BSB BSB: “These men are at peace with us. Let them live and trade in our land; indeed, it is large enough for them. Let us take their daughters in marriage and give our daughters to them.
22 ULB কিন্তু তাদের এই এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাদের মত ছিন্নত্বক হয়, তবে তারা আমাদের সঙ্গে বাস করে এক জাতি হতে রাজি আছে। BSB BSB: But only on this condition will the men agree to dwell with us and be one people: if all our men are circumcised as they are.
23 ULB আর তাদের ধন, সম্পত্তি ও পশু সব কি আমাদের হবে না? আমরা তাদের কথায় রাজি হলেই তারা আমাদের সঙ্গে বাস করবে।" BSB BSB: Will not their livestock, their possessions, and all their animals become ours? Only let us consent to them, and they will dwell among us.”
24 ULB তখন হমোরের ও তার ছেলে শিখিমের কথায় তার নগরের দরজা দিয়ে যে সব লোক বাইরে যেত, তারা রাজি হল, আর তার নগর দরজা দিয়ে যে সব পুরুষ বাইরে যেত, তাদের ত্বকছেদ করা হল। BSB BSB: All the men who went out of the city gate listened to Hamor and his son Shechem, and every male of the city was circumcised.
25 ULB পরে তৃতীয় দিনে যন্ত্রণায় পরিপূর্ণ হলে দীণার ভাই শিমিয়ন ও লেবি, যাকোবের এই দুই ছেলে নিজের নিজের খড়্গ গ্রহণ করে নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে হত্যা করল। BSB BSB: Three days later, while they were still in pain, two of Jacob’s sons (Dinah’s brothers Simeon and Levi) took their swords, went into the unsuspecting city, and slaughtered every male.
26 ULB এবং হমোর ও তার ছেলে শিখিমকে তরবারির আঘাতে হত্যা করে শিখিমের বাড়ি থেকে দীণাকে নিয়ে চলে আসল। BSB BSB: They killed Hamor and his son Shechem with their swords, took Dinah out of Shechem’s house, and went away.
27 ULB ওরা তাদের বোনকে ভ্রষ্ট করেছিল, এই জন্য যাকোবের ছেলেরা নিহত লোকদের কাছে গিয়ে নগর লুঠ করল। BSB BSB: Jacob’s other sons came upon the slaughter and looted the city, because their sister had been defiled.
28 ULB তারা ওদের ভেড়া, গরু ও গাধা সব এবং নগরের ও ক্ষেত্রের যাবতীয় দ্রব্য বাজেয়াপ্ত করল; BSB BSB: They took their flocks and herds and donkeys, and everything else in the city or in the field.
29 ULB আর ওদের শিশু ও স্ত্রীদেরকে বন্দি করে ওদের সমস্ত ধন ও গৃহের সর্বস্ব লুঠ করল।" BSB BSB: They carried off all their possessions and women and children, and they plundered everything in their houses.
30 ULB তখন যাকোব শিমিয়ন ও লেবিকে বললেন, "তোমরা এই দেশনিবাসী কনানীয় ও পরিষীয়দের কাছে আমাকে দূর্গন্ধস্বরূপ করে ব্যাকুল করলে; আমার লোক অল্প, তারা আমার বিরুদ্ধে জড়ো হয়ে আমাকে আঘাত করবে; আর আমি সপরিবারে বিনষ্ট হব।" BSB BSB: Then Jacob said to Simeon and Levi, “You have brought trouble upon me by making me a stench to the Canaanites and Perizzites, the people of this land. We are few in number; if they unite against me and attack me, I and my household will be destroyed.”
31 ULB তারা উত্তর করল, "যেমন বেশ্যার সঙ্গে, তেমনি আমার বোনের সঙ্গে ব্যবহার করা কি তার উচিত ছিল? BSB BSB: But they replied, “Should he have treated our sister like a prostitute?”