1 ULB পরে ঈশ্বর যাকোবকে বললেন, "তুমি উঠ, বৈথেলে গিয়ে সে জায়গায় বাস কর এবং তোমার ভাই এষৌর সামনে থেকে তোমার পালানোর সময়ে যে ঈশ্বর তোমাকে দেখা দিয়েছিলেন, তার উদ্দেশ্যে সেই জায়গায় যজ্ঞবেদি তৈরী কর।" BSB BSB: Then God said to Jacob, “Arise, go up to Bethel, and settle there. Build an altar there to the God who appeared to you when you fled from your brother Esau.”
2 ULB তখন যাকোব নিজের আত্মীয় ও সঙ্গী লোক সবাইকে বললেন, "তোমাদের কাছে যে সব ইতর দেবতা আছে, তাদেরকে দূর কর এবং শুদ্ধ হও ও অন্য বস্ত্র পর। BSB BSB: So Jacob told his household and all who were with him, “Get rid of the foreign gods that are among you. Purify yourselves and change your garments.
3 ULB আর এস, আমরা উঠে বৈথেলে যাই; যে ঈশ্বর আমার সঙ্কটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং আমার যাত্রাপথে সঙ্গে ছিলেন, তাঁর উদ্দেশ্যে আমি সেই জায়গায় এক যজ্ঞবেদি নির্মাণ করব।" BSB BSB: Then let us arise and go to Bethel. I will build an altar there to God, who answered me in my day of distress. He has been with me wherever I have gone.”
4 ULB তাতে তারা নিজেদের দেবমূর্তি ও কানের দুল সব যাকোবকে দিল এবং তিনি ঐ সব শিখিমের কাছাকাছি এলা গাছের তলায় পুঁতে রাখলেন। BSB BSB: So they gave Jacob all their foreign gods and all their earrings, and Jacob buried them under the oak near Shechem.
5 ULB পরে তাঁরা সেখান থেকে যাত্রা করলেন। তখন চারদিকের নগরসমূহে ঈশ্বর থেকে ভয় উপস্থিত হল, তাই সেখানকার লোকেরা যাকোবের ছেলেদের পিছনে গেল না। BSB BSB: As they set out, a terror from God fell over the surrounding cities, so that they did not pursue Jacob’s sons.
6 ULB পরে যাকোব ও তাঁর সঙ্গীরা সবাই কনান দেশের লূসে অর্থাৎ বৈথেলে উপস্থিত হলেন। BSB BSB: So Jacob and everyone with him arrived in Luz (that is, Bethel) in the land of Canaan.
7 ULB সেখানে তিনি এক যজ্ঞবেদি নির্মাণ করে সেই জায়গার নাম এল-বৈথেল বৈথেলের ঈশ্বর রাখলেন; কারণ ভাইয়ের সামনে থেকে তার পালাবার সময় ঈশ্বর সেই জায়গায় তাকে দর্শন দিয়েছিলেন BSB BSB: There Jacob built an altar, and he called that place El-bethel, because it was there that God had revealed Himself to Jacob as he fled from his brother.
8 ULB আর রিবিকার দবোরা নামের ধাত্রীর মৃত্যু হল এবং বৈথেলের নীচে অবস্থিত অলোন গাছের তলায় তার কবর হল এবং সেই জায়গার নাম অলোন-বাখুৎ ক্রন্দন গাছ হল। BSB BSB: Now Deborah, Rebekah’s nurse, died and was buried under the oak below Bethel. So Jacob named it Allon-bacuth.
9 ULB পদ্দন-অরাম থেকে যাকোব ফিরে আসলে ঈশ্বর তাঁকে আবার দর্শন দিয়ে আশীর্বাদ করলেন। BSB BSB: After Jacob had returned from Paddan-aram, God appeared to him again and blessed him.
10 ULB ফলে ঈশ্বর তাঁকে বললেন, "তোমার নাম যাকোব; লোকে তোমাকে আর যাকোব বলবে না, তোমার নাম ইস্রায়েল হবে;" আর তিনি তাঁর নাম ইস্রায়েল রাখলেন। BSB BSB: And God said to him, “Though your name is Jacob, you will no longer be called Jacob. Instead, your name will be Israel.” So God named him Israel.
11 ULB ঈশ্বর তাঁকে আরো বললেন, "আমিই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রজাবান ও বহুবংশ হও; তোমার থেকে এক জাতি, এমন কি, জাতিসমাজ সৃষ্টি হবে, আর তোমার থেকে রাজারা সৃষ্টি হবে। BSB BSB: And God told him, “I am God Almighty. Be fruitful and multiply. A nation—even a company of nations—shall come from you, and kings shall descend from you.
12 ULB আর আমি অব্রাহামকে ও ইসহাককে যে দেশ দান করেছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবী বংশকে দেব।" BSB BSB: The land that I gave to Abraham and Isaac I will give to you, and I will give this land to your descendants after you.”
13 ULB সেই জায়গায় তাঁর সঙ্গে কথাবার্তা বলে ঈশ্বর তাঁর কাছ থেকে চলে গেলেন। BSB BSB: Then God went up from the place where He had spoken with him.
14 ULB আর যাকোব সেই কথাবার্তার জায়গায় এক স্তম্ভ, পাথরের স্তম্ভ, স্থাপন করে তার উপরে পানীয় নৈবেদ্য উৎসর্গ করলেন ও তেল ঢেলে দিলেন। BSB BSB: So Jacob set up a pillar in the place where God had spoken with him—a stone marker—and he poured out a drink offering on it and anointed it with oil.
15 ULB এবং যে জায়গায় ঈশ্বর তাঁর সঙ্গে কথা বললেন, যাকোব সেই জায়গার নাম বৈথেল রাখলেন। BSB BSB: Jacob called the place where God had spoken with him Bethel.
16 ULB পরে তাঁরা বৈথেল থেকে চলে গেলেন, আর ইফ্রাথে উপস্থিত হবার অল্প পথ বাকি থাকতে রাহেলের প্রসব বেদনা হল এবং তাঁর প্রসব করতে বড় কষ্ট হল। BSB BSB: Later, they set out from Bethel, and while they were still some distance from Ephrath, Rachel began to give birth, and her labor was difficult.
17 ULB আর প্রসব ব্যথা কঠিন হলে ধাত্রী তাকে বলল, "ভয় কর না, কারণ এবারও তোমার ছেলে হবে।" BSB BSB: During her severe labor, the midwife said to her, “Do not be afraid, for you are having another son.”
18 ULB পরে তার মৃত্যু হল, আর প্রাণ চলে যাবার সময়ে তিনি ছেলের নাম বিনোনী আমার কষ্টের ছেলে রাখলেন, কিন্তু তার বাবা তার নাম বিন্যামীন ডান হাতের ছেলে রাখলেন BSB BSB: And with her last breath—for she was dying—she named him Ben-oni. But his father called him Benjamin.
19 ULB এইভাবে রাহেলের মৃত্যু হল এবং ইফ্রাথ অর্থাৎ বৈৎলেহমের পথের পাশে তার কবর হল। BSB BSB: So Rachel died and was buried on the way to Ephrath (that is, Bethlehem).
20 ULB পরে যাকোব তার কবরের ওপরে এক স্তম্ভ স্থাপন করলেন, রাহেলের সেই কবর স্তম্ভ আজও আছে। BSB BSB: Jacob set up a pillar on her grave; it marks Rachel’s tomb to this day.
21 ULB পরে ইস্রায়েল সেখান থেকে যাত্রা করলেন এবং মিগদল-এদরের ওপাশে তাঁবু স্থাপন করলেন। BSB BSB: Israel again set out and pitched his tent beyond the Tower of Eder.
22 ULB সেই দেশে ইস্রায়েলের বসবাসের সময়ে রুবেন গিয়ে নিজের বাবার বিলহা নামে উপপত্নীর সঙ্গে শয়ন করল এবং ইস্রায়েল তা শুনতে পেলেন। BSB BSB: While Israel was living in that region, Reuben went in and slept with his father’s concubine Bilhah, and Israel heard about it. Jacob had twelve sons:
23 ULB লেয়ার ছেলে; যাকোবের বড় ছেলে রুবেন এবং শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূ্লূন। BSB BSB: The sons of Leah were Reuben the firstborn of Jacob, Simeon, Levi, Judah, Issachar, and Zebulun.
24 ULB রাহেলের ছেলে; যোষেফ ও বিন্যামীন। BSB BSB: The sons of Rachel were Joseph and Benjamin.
25 ULB রাহেলের দাসী বিলহার ছেলে; দান ও নপ্তালি। BSB BSB: The sons of Rachel’s maidservant Bilhah were Dan and Naphtali.
26 ULB লেয়ার দাসী সিল্পার ছেলে; গাদ ও আশের। এরা যাকোবের ছেলে, পদ্দন-অরামে জন্মায়। BSB BSB: And the sons of Leah’s maidservant Zilpah were Gad and Asher. These are the sons of Jacob, who were born to him in Paddan-aram.
27 ULB পরে কিরিয়থর্ব্বের অর্থাৎ হিব্রোণের কাছাকাছি মম্রি নামক যে জায়গায় অব্রাহাম ও ইসহাক বাস করেছিলেন, সেই জায়গায় যাকোব নিজের বাবা ইসহাকের কাছে উপস্থিত হলেন। BSB BSB: Jacob returned to his father Isaac at Mamre, near Kiriath-arba (that is, Hebron), where Abraham and Isaac had stayed.
28 ULB ইসহাকের বয়স একশো আশী বছর হয়েছিল। BSB BSB: And Isaac lived 180 years.
29 ULB পরে ইসহাক বৃদ্ধ ও পুর্নায়ু হয়ে প্রাণত্যাগ করে নিজের পূর্বপুরুষদের সঙ্গে একত্রিত হলেন এবং তাঁর ছেলে এষৌ ও যাকোব তাঁর কবর দিলেন। BSB BSB: Then he breathed his last and died and was gathered to his people, old and full of years. And his sons Esau and Jacob buried him.