1 ULB ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকোব ও তাঁর ভাই যোহনকে সঙ্গে করে এক উঁচু পাহাড়ের নির্জন জায়গায় নিয়ে গেলেন। BSB BSB: After six days Jesus took with Him Peter, James, and John the brother of James, and led them up a high mountain by themselves.
2 ULB পরে তিনি তাঁদের সামনেই চেহার পাল্টালেন, তাঁর মুখ সূর্য্যের মতো উজ্জ্বল এবং তাঁর পোশাক আলোর মতো সাদা হল। BSB BSB: There He was transfigured before them. His face shone like the sun, and His clothes became as white as the light.
4 ULB তখন পিতর যীশুকে বললেন, "প্রভু, এখানে আমাদের থাকা ভাল, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমি এখানে তিনটি কুটির তৈরী করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য এবং একটি এলিয়ের জন্য।" BSB BSB: Peter said to Jesus, “Lord, it is good for us to be here. If You wish, I will put up three shelters—one for You, one for Moses, and one for Elijah.”
5 ULB তিনি কথা বলছিলেন, এমন সময় দেখা গেল, একটি উজ্জ্বল মেঘ তাঁদের ছায়া করল, আর, সেই মেঘ থেকে এই বাণী হল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, এঁর ওপর আমি সন্তুষ্ট, এঁর কথা শোন।’ BSB BSB: While Peter was still speaking, a bright cloud enveloped them, and a voice from the cloud said, “This is My beloved Son, in whom I am well pleased. Listen to Him!”
6 ULB এই কথা শুনে শিষ্যেরা উপুড় হয়ে পড়লেন এবং অত্যন্ত ভয় পেলেন। BSB BSB: When the disciples heard this, they fell facedown in terror.
7 ULB পরে যীশু কাছে এসে তাঁদের স্পর্শ করে বললেন, ওঠো, ভয় কর না। BSB BSB: Then Jesus came over and touched them. “Get up,” He said. “Do not be afraid.”
8 ULB তখন তাঁরা চোখ তুলে আর কাউকে দেখতে পেলেন না, সেখানে শুধু যীশু একা ছিলেন। BSB BSB: And when they looked up, they saw no one except Jesus.
10 ULB তখন শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, তবে ব্যবস্থার শিক্ষকেরা কেন বলেন যে, প্রথমে এলিয়কে আসতে হবে? BSB BSB: The disciples asked Him, “Why then do the scribes say that Elijah must come first?”
11 ULB যীশু এর উত্তরে বললেন, "হ্যাঁ সত্যি, এলিয় আসবেন এবং সব কিছু পুনরায় স্থাপন করবেন।" BSB BSB: Jesus replied, “Elijah does indeed come, and he will restore all things.
12 ULB কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসেছিলেন এবং লোকেরা তাঁকে চিনতে পারেনি, বরং তাঁর প্রতি যা ইচ্ছা, তাই করেছে, একইভাবে মানবপুত্রকেও তাদের থেকে দুঃখ সহ্য করতে হবে। BSB BSB: But I tell you that Elijah has already come, and they did not recognize him, but have done to him whatever they wished. In the same way, the Son of Man will suffer at their hands.”
13 ULB তখন শিষ্যেরা বুঝলেন যে, তিনি তাঁদের বাপ্তিষ্মদাতা যোহনের বিষয় বলছেন। BSB BSB: Then the disciples understood that He was speaking to them about John the Baptist.
14 ULB পরে, তাঁরা লোকদের কাছে এলে এক ব্যক্তি তাঁর কাছে এসে হাঁটু গেঁড়ে বলল, BSB BSB: When they came to the crowd, a man came up to Jesus and knelt before Him.
15 ULB "প্রভু, আমার ছেলেকে দয়া করুন, কারণ সে মৃগী রোগে আক্রান্ত এবং খুবই কষ্ট পাচ্ছে, আর সে বার বার জলে ও আগুনে পড়ে যায়। BSB BSB: “Lord, have mercy on my son,” he said. “He has seizures and is suffering terribly. He often falls into the fire or into the water.
16 ULB আর আমি আপনার শিষ্যদের কাছে তাকে এনেছিলাম, কিন্তু তাঁরা তাকে সুস্থ করতে পারলেন না।" BSB BSB: I brought him to Your disciples, but they could not heal him.”
17 ULB যীশু বললেন, "হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, আমি কত দিন তোমাদের সঙ্গে থাকব? কত দিন তোমাদের ভার বহন করব?" তোমরা ওকে এখানে আমার কাছে আন। BSB BSB: “O unbelieving and perverse generation!” Jesus replied. “How long must I remain with you? How long must I put up with you? Bring the boy here to Me.”
18 ULB পরে যীশু ভুতকে ধমক দিলেন, তাতে সেই ভূত তাকে ছেড়ে দিল, আর সেই ছেলেটি সেই মুহূর্তেই সুস্থ হল। BSB BSB: Then Jesus rebuked the demon, and it came out of the boy, and he was healed from that moment.
19 ULB তখন শিষ্যেরা গোপনে যীশুর কাছে এসে বললেন, "কি জন্য আমরা ওর মধ্যে থেকে ভূত ছাড়াতে পারলাম না?' BSB BSB: Afterward the disciples came to Jesus privately and asked, “Why couldn’t we drive it out?”
20 ULB তিনি তাঁদের বললেন, "কারণ তোমাদের বিশ্বাস অল্প বলে। কারণ আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমাদের একটি সরষে দানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা এই পাহাড়কে বলবে, BSB BSB: “Because you have so little faith,” He answered. “For truly I tell you, if you have faith the size of a mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move. Nothing will be impossible for you.”
21 ULB ‘এখান থেকে ঐখানে যাও,’ আর সেটা সরে যাবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকবে না।" BSB BSB: Not in the BSB
22 ULB যখন তাঁরা গালীলে একসঙ্গে ছিলেন তখন যীশু তাঁদের বললেন, মানবপুত্র লোকেদের হাতে সমর্পিত হবেন BSB BSB: When they gathered together in Galilee, Jesus told them, “The Son of Man is about to be delivered into the hands of men.
23 ULB এবং তারা তাঁকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনে তিনি পুনরায় জীবিত হয়ে উঠবেন। এই কথা শুনে তাঁরা খুবই দুঃখিত হলেন। BSB BSB: They will kill Him, and on the third day He will be raised to life.” And the disciples were deeply grieved.
24 ULB পরে তাঁরা কফরনাহূমে এলে, যারা আধূলো, অর্থাৎ ঈশ্বরের মন্দিরের কর আদায় করত, তারা পিতরের কাছে এসে বলল, "তোমাদের গুরু কি আধূলো (মন্দিরের কর) দেন না?" তিনি বললেন, "হ্যাঁ দেন।" BSB BSB: After they had arrived in Capernaum, the collectors of the two-drachma tax came to Peter and asked, “Does your Teacher pay the two drachmas?”
25 ULB পরে তিনি বাড়িতে এলে যীশুই আগে তাঁকে বললেন, "শিমোন, তোমার কি মনে হয়? পৃথিবীর রাজারা কাদের থেকে কর বা রাজস্ব আদায় করে থাকেন? কি নিজের সন্তানদের কাছ থেকে, না অন্য লোকেদের কাছ থেকে?" BSB BSB: “Yes,” he answered. When Peter entered the house, Jesus preempted him. “What do you think, Simon?” He asked. “From whom do the kings of the earth collect customs and taxes: from their own sons, or from others?”
26 ULB পিতর বললেন, "অন্য লোকদের কাছ থেকে।" তখন যীশু তাঁকে বললেন, "তবে সন্তানেরা স্বাধীন।" BSB BSB: “From others,” Peter answered. “Then the sons are exempt,” Jesus said to him.
27 ULB তবুও আমরা যেন ঐ কর আদায়কারীদের অপমান বোধের কারণ না হই, এই জন্য তুমি সমুদ্রে গিয়ে বঁড়শি ফেল, তাতে প্রথমে যে মাছটি উঠবে, সেটা ধরে তার মুখ খুললে একটি মুদ্রা পাবে, সেটা নিয়ে আমার এবং তোমার জন্য ওদেরকে কর দাও। BSB BSB: “But so that we may not offend them, go to the sea, cast a hook, and take the first fish you catch. When you open its mouth, you will find a four-drachma coin. Take it and give it to them for My tax and yours.”