1 ULB আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদেরকে বল, BSB BSB: Then the LORD said to Moses,
2 ULB তাদেরকে বল, ‘আমি তোমাদেরকে যে দেশ দেব, তোমাদের সেই দেশে প্রবেশ করার পর BSB BSB: “Speak to the Israelites and tell them: After you enter the land that I am giving you as a home
3 ULB যখন হয়তো হোমবলী কিংবা মানত পূর্ণ করার জন্য কিংবা ইচ্ছাদত্ত নৈবেদ্যের জন্য কিংবা তোমাদের নির্ধারিত পর্বে গোরু ভেড়ার পাল থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য-তোমরা আগুনে কোনো নৈবেদ্য তৈরী কর; BSB BSB: and you present a food offering to the LORD from the herd or flock to produce a pleasing aroma to the LORD—either a burnt offering or a sacrifice, for a special vow or freewill offering or appointed feast—
4 ULB তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশ্যে এক হিনের চার ভাগের এক অংশ তেলে মেশানো সূজির এক ঐফার দশ ভাগের এক অংশ ভক্ষ্য নৈবেদ্য আনবে এবং তুমি হোমবলির সঙ্গে, প্রত্যেকটি ভেড়ার বাচ্চার জন্য, BSB BSB: then the one presenting his offering to the LORD shall also present a grain offering of a tenth of an ephah of fine flour mixed with a quarter hin of olive oil.
5 ULB পেয় নৈবেদ্য হিসাবে এক হিনের চার ভাগের এক অংশ আঙ্গুর রস প্রস্তুত করবে। BSB BSB: With the burnt offering or sacrifice of each lamb, you are to prepare a quarter hin of wine as a drink offering.
6 ULB যদি তুমি একটি ভেড়া উত্সর্গ কর, তুমি অবশ্যই ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক হিনের তিন ভাগের এক ভাগের সঙ্গে তেল মেশানো সূক্ষ্ম সূজির এক ঐফার দুই দশ ভাগের এক ভাগ প্রস্তুত করবে। BSB BSB: With a ram you are to prepare a grain offering of two-tenths of an ephah of fine flour mixed with a third of a hin of olive oil,
7 ULB পেয়-নৈবেদ্যের জন্য আঙ্গুর রসের এক হিনের তিন ভাগের এক ভাগ উৎসর্গ করবে। এটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ দেবে। BSB BSB: and a third of a hin of wine as a drink offering, a pleasing aroma to the LORD.
8 ULB যখন তুমি সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির জন্য বা মানত পূরণের বলিদানের জন্য, কিংবা মঙ্গলার্থক বলির জন্য ষাঁড় উৎসর্গ করবে, BSB BSB: When you prepare a young bull as a burnt offering or sacrifice to fulfill a vow or as a peace offering to the LORD,
9 ULB তখন ষাঁড়ের সঙ্গে অর্দ্ধেক হিন তেলে মেশানো এক ঐফার তিনটি ভক্ষ্য-নৈবেদ্য হিসাবে দশ ভাগের এক ভাগ করে সূজি আনবে। BSB BSB: present with the bull a grain offering of three-tenths of an ephah of fine flour mixed with half a hin of olive oil.
10 ULB পেয়-নৈবেদ্যের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে উত্সর্গ করা উপহারের জন্য অর্দ্ধেক হিন পরিমাপের আঙ্গুর রস আনবে। BSB BSB: Also present half a hin of wine as a drink offering. It is a food offering, a pleasing aroma to the LORD.
11 ULB এক একটি ষাঁড়, ভেড়া, ভেড়ার বাচ্চা ও ছাগলের বাচ্চার জন্য এইরকম করতে হবে। BSB BSB: This is to be done for each bull, ram, lamb, or goat.
12 ULB তোমরা যত পশু উৎসর্গ করবে, তাদের সংখ্যা অনুসারে প্রত্যেকের জন্য এইরকম করবে। BSB BSB: This is how you must prepare each one, no matter how many.
13 ULB ইস্রায়েলে জন্মানো সমস্ত লোক যখন সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধিযুক্ত আগুনে উত্সর্গ করা উপহার নিবেদন করার সময়ে এই নিয়ম অনুসারে এইসব কিছু প্রস্তুত করবে। BSB BSB: Everyone who is native-born shall prepare these things in this way when he presents a food offering as a pleasing aroma to the LORD.
14 ULB যদি তোমাদের মধ্যে বসবাসকারী কোন বিদেশী কিংবা তোমাদের মধ্যে তোমাদের বংশপরম্পরা অনুসারে বাসকারী কোন ব্যক্তি যদি সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত আগুনে উত্সর্গ উপহার নিবেদন করতে চায়, তবে তোমরা যেরকম, সেও সে রকম করবে। BSB BSB: And for the generations to come, if a foreigner residing with you or someone else among you wants to prepare a food offering as a pleasing aroma to the LORD, he is to do exactly as you do.
15 ULB সমস্ত গোষ্ঠী এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী লোক, উভয়ের জন্য তোমাদের বংশপরম্পরা অনুসারে একই রকম চিরস্থায়ী ব্যবস্থা হবে। সদাপ্রভুর কাছে তোমরা ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীয়েরা, উভয়েই সমান। BSB BSB: The assembly is to have the same statute both for you and for the foreign resident; it is a permanent statute for the generations to come. You and the foreigner shall be the same before the LORD.
16 ULB তোমাদের ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীয়দের জন্য একই ব্যবস্থা ও আদেশ হবে।” BSB BSB: The same law and the same ordinance will apply both to you and to the foreigner residing with you.”
17 ULB আবার সদাপ্রভু মোশিকে বললেন, BSB BSB: Then the LORD said to Moses,
18 ULB “তুমি ইস্রায়েল সন্তানদেরকে বল, তাদেরকে বল, ‘আমি তোমাদেরকে যে দেশে নিয়ে যাচ্ছি, সে দেশে প্রবেশ করার পর BSB BSB: “Speak to the Israelites and tell them: When you enter the land to which I am bringing you
19 ULB তোমরা সেই দেশের খাদ্য খাবার সময় সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উত্সর্গ করবে এবং আমার সামনে উপস্থিত করবে। BSB BSB: and you eat the food of the land, you shall lift up an offering to the LORD.
20 ULB তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের ছানা ময়দার প্রথম অংশ হিসাবে একটি পিঠে নিবেদন করবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করে থাক, এটাও সেইরকম করবে। BSB BSB: From the first of your dough, you are to lift up a cake as a contribution; offer it just like an offering from the threshing floor.
21 ULB তোমরা বংশপরম্পরা অনুসারে তোমাদের ছানা ময়দার প্রথম অংশ থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার নিবেদন করবে। BSB BSB: Throughout your generations, you are to give the LORD an offering from the first of your dough.
22 ULB আর তোমরা যদি অনিচ্ছাকৃতভাবে পাপ কর, মোশির কাছে আমি যেসব আদেশ দিয়েছি, সেইসব যদি পালন না কর, BSB BSB: Now if you stray unintentionally and do not obey all these commandments that the LORD has spoken to Moses—
23 ULB আমি যে দিনে তোমাদেরকে আদেশ দিয়েছি, তখন থেকে তোমাদের বংশপরম্পরার জন্য আমি মোশির হাতে তোমাদেরকে আদেশ দেওয়া শুরু করেছি। BSB BSB: all that the LORD has commanded you through Moses from the day the LORD gave them and continuing through the generations to come—
24 ULB যদি মণ্ডলীর অজান্তে অনিচ্ছাকৃতভাবে পাপ হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত হোমবলির জন্য একটি ষাঁড় উত্সর্গ করবে। নিয়ম অনুসারে তার সঙ্গে ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল উৎসর্গ করবে। BSB BSB: and if it was done unintentionally without the knowledge of the congregation, then the whole congregation is to prepare one young bull as a burnt offering, a pleasing aroma to the LORD, with its grain offering and drink offering according to the regulation, and one male goat as a sin offering.
25 ULB যাজক ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর জন্য প্রায়শ্চিত্ত করবে। তাতে তাদেরকে ক্ষমা করা হবে, কারণ তাদের পাপ অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তারা সেই তাদের সেই আগুনে উত্সর্গ করা উপহার আমার কাছে আনল। তারা আমার সামনে পাপার্থক বলি আনল। BSB BSB: The priest is to make atonement for the whole congregation of Israel, so that they may be forgiven; for the sin was unintentional and they have brought to the LORD a food offering and a sin offering, presented before the LORD for their unintentional sin.
26 ULB তাতে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে ও তাদের মধ্যে বসবাসী বিদেশীদেরকে ক্ষমা করা হবে; কারণ সব লোক অনিচ্ছাকৃতভাবে ঐ কাজ করল। BSB BSB: Then the whole congregation of Israel and the foreigners residing among them will be forgiven, since it happened to all the people unintentionally.
27 ULB যদি কোন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে পাপ করে, তবে সে পাপার্থক বলি হিসাবে এক বছরের একটি মেয়ে ছাগল আনবে। BSB BSB: Also, if one person sins unintentionally, he is to present a year-old female goat as a sin offering.
28 ULB যাজক সদাপ্রভুর সামনে ওই ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে যে অনিচ্ছাকৃতভাবে পাপ করেছে। তার প্রায়শ্চিত্ত হলে তার পাপ ক্ষমা হবে। BSB BSB: And the priest shall make atonement before the LORD on behalf of the person who erred by sinning unintentionally; and when atonement has been made for him, he will be forgiven.
29 ULB ইস্রায়েল সন্তানরা হোক, কিংবা তাদের মধ্যে বসবাসী বিদেশী হোক, তোমাদের জন্য অনিচ্ছাকৃত পাপের একই ব্যবস্থা হবে। BSB BSB: You shall have the same law for the one who acts in error, whether he is a native-born Israelite or a foreigner residing among you.
30 ULB কিন্তু যে ব্যক্তি কোনো রকম পাপ করে, স্বদেশী বা বিদেশী, সে আমার নিন্দা করে; সেই ব্যক্তি নিজের লোকেদের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে। BSB BSB: But the person who sins defiantly, whether a native or foreigner, blasphemes the LORD. That person shall be cut off from among his people.
31 ULB কারণ সে আমার বাক্য অবজ্ঞা করল ও আমার আদেশ অমান্য করল; সেই ব্যক্তি পুরোপুরি উচ্ছিন্ন হবে, তার অপরাধ তারই উপরে পড়বে।” BSB BSB: He shall certainly be cut off, because he has despised the word of the LORD and broken His commandment; his guilt remains on him.”
32 ULB ইস্রায়েল সন্তানরা যখন মরুভূমিতে ছিল, তখন বিশ্রামদিনে এক জনকে কাঠ কুড়োতে দেখল। BSB BSB: While the Israelites were in the wilderness, a man was found gathering wood on the Sabbath day.
33 ULB যারা তাকে কাঠ কুড়োতে দেখেছিল, তারা মোশি, হারোণ ও সমস্ত মণ্ডলীর কাছে তাকে আনল। BSB BSB: Those who found the man gathering wood brought him to Moses, Aaron, and the whole congregation,
34 ULB তারা তাকে আটকে রাখল; কারণ তার প্রতি কি করা উচিত, সেটা বলা হয় নি। BSB BSB: and because it had not been declared what should be done to him, they placed him in custody.
35 ULB তখন সদাপ্রভু মোশিকে বললেন, “সেই ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে; সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে পাথর দিয়ে আঘাত করে হত্যা করবে।” BSB BSB: And the LORD said to Moses, “The man must surely be put to death. The whole congregation is to stone him outside the camp.”
36 ULB সুতরাং মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথর দিয়ে আঘাত করল; তাতে সে মারা গেল। BSB BSB: So the whole congregation took the man outside the camp and stoned him to death, as the LORD had commanded Moses.
37 ULB সদাপ্রভু মোশিকে আবার বললেন, BSB BSB: And the LORD said to Moses,
38 ULB “তুমি ইস্রায়েল সন্তানদেরকে বল, তাদেরকে বল, ‘তারা বংশপরম্পরা অনুসারে তাদের পোশাকের কিনারায় আঁচল রাখবে ও কিনারার আঁচলে নীল সুতো ঝুলিয়ে রাখবে। BSB BSB: “Speak to the Israelites and tell them that throughout the generations to come they are to make for themselves tassels for the corners of their garments, with a blue cord on each tassel.
39 ULB তোমাদের জন্য সেই আঁচল থাকবে, যেন তা দেখে তোমরা সদাপ্রভুর সমস্ত আদেশ স্মরণ করে পালন কর এবং নিজেদের যে হৃদয় ও চোখের অনুকরণে তোমরা ব্যভিচারী হয়, তেমন আর না করো; BSB BSB: These will serve as tassels for you to look at, so that you may remember all the commandments of the LORD, that you may obey them and not prostitute yourselves by following your own heart and your own eyes.
40 ULB যেন আমার সমস্ত আদেশ মনে কর ও পালন কর এবং তোমার ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র হও। BSB BSB: Then you will remember and obey all My commandments, and you will be holy to your God.
41 ULB আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি তোমাদের ঈশ্বর হবার জন্য তোমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছি; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর’।” BSB BSB: I am the LORD your God who brought you out of the land of Egypt to be your God. I am the LORD your God.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.